Baruipur News | "২মাসের সরকার বলে এখন পুলিশমন্ত্রীর কোনও দায় হবে না?" : Anirban Banerjee | ABP ANANDA LIVE
Baruipur News | দেখুন, বিজেপি ক্ষমতায় আসতে পারে, কিন্তু দেশটা বা রাজ্যটা তো রামরাজ্য হয়ে যায়নি। ভয়ঙ্কর ঘটনা আগেও ঘটেছে, এখনও ঘটছে। গণতন্ত্রের ন্যূনতম শর্ত মেনে, যে শাসকের সময়ে এই ধরণের ঘটনা ঘটবে, বিরোধীদল তার বিরুদ্ধে রাস্তায় নামবে -- এটাই সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের লক্ষণ। কিন্তু এই জায়গাটাতে দৃশ্যত একটা পরিবর্তন ঘটে গেছে। আগে, বছরের পর বছর, আমরা দেখেছি, এ ধরণের ঘটনা ঘটলে পুলিশ সর্বশক্তি প্রয়োগ করে, আইনি নিষেধাজ্ঞা জারি করে, বিরোধীদের ঘটনাস্থলে যাওয়া আটকে দেয়। অজুহাতটাও যুগে-যুগে একই থাকে, বিরোধীরা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি খারাপ হবে। কটা উদাহরণ দেব? তৃণমূল আমলে সন্দেশখালি থেকে সামশেরগঞ্জ, বাম আমলে নন্দীগ্রাম থেকে জঙ্গলমহল -- সর্বত্র এই ছবি দেখেছি আমরা। কাল থেকে আজ পর্যন্ত এই জামানায়, অন্তত দলমত নির্বিশেষে বিরোধীরা, CPM থেকে কংগ্রেস, কালীঘাট-তৃণমূল থেকে ঋতব্রত-তৃণমূল, এমনকী তৃণমূলের বিদ্রোহী-সাংসদদের নতুন পার্টি NCPI -- সবাই ঘটনাস্থলে যেতে পেরেছে। কেউ-কেউ নিজেদের পুরনো দলের স্লোগান আর বিক্ষোভের মুখে পড়েছে বটে, কিন্তু রাস্তায় পুলিশ কাউকে আটকায়নি, বরং দলীয় বিক্ষোভের মুখে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে। আজ অন্তত ঘটনাস্থলে যেতে গিয়ে কোনও বিরোধীকে কলকাতা হাইকোর্টের কড়া নাড়তে হয়নি। এইটুকু ফারাক কি অনির্বাণ মানবে?

















