Farakka Landslide: নিউ ফরাক্কা জংশনের কাছে লাইনে ধস, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি, শুরু ট্রায়াল রান
ABP Ananda LIVE: নিউ ফরাক্কায় বিপর্যয়। ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। দিন রাত কাজ করছেন রেল কর্মীরা। ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়ার, রেল কর্তারা। সোশাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলে। নিউ ফরাক্কা জংশনের কাছে লাইনে ধস। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি। শুরু ট্রায়াল রান।
আরও খবর
নিউ ফরাক্কায় রেললাইনে ধস, কার্যত বিচ্ছিন্ন উত্তরের লাইফলাইন । ধসের তৃতীয় দিনেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে ট্র্যাক মেরামতি । নিউ ফরাক্কা স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে আপ লাইনে এই ধস নামে। বৃহস্পতিবার থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ট্র্য়াক মেরামতির কাজ । দ্রুত ধস মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে রেল । ধসের জেরে এখনও মেন লাইনের আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল।
এই ধসের জেরে , আজ শনিবারও বাতিল করা হয়েছে বহু ট্রেন, একাধিক ট্রেন চালানো হচ্ছে ঘুরপথে। আটকে পড়া যাত্রীদের জল ও খাবারের বন্দোবস্ত করছে রাজ্য সরকার। উত্তর ও দক্ষিণবঙ্গে অতিরিক্ত বাস চালাচ্ছে রাজ্য সরকার । কিন্তু তবু বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াতের সমস্যা সমাধান হচ্ছে না।





















