Ind-Pak News: ভারত-পাক সংষর্ষবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি খারিজ এবার পাকিস্তানের
ABP Ananda LIVE: ভারত-পাক সংষর্ষবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি খারিজ এবার পাকিস্তানের। বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দারের। 'সংঘর্ষবিরতিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানতে রাজি হয়নি ভারত'। আমেরিকার প্রেসিডেন্টের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক মন্তব্য ইশাক দারের।
অধ্য়ক্ষকে না জানিয়ে তৈরি করা শংসাপত্র ব্য়বহার করে চাকরি পাওয়ার অভিযোগ, বিতর্কে অধ্য়াপিকা
বিতর্কে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপিকা জলি ভট্টাচার্য। অধ্য়ক্ষকে না জানিয়ে তৈরি করা শংসাপত্র ব্য়বহার করে চাকরি পাওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। অন্য়দিকে, চাঞ্চল্য়কর অভিযোগ তুলেছেন অধ্য়াপিকাও। যাকে নিয়ে বিতর্ক, সেই জলি ভট্টাচার্য বর্তমানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চুক্তিভিত্তিক অধ্যাপিকা। এর আগে তিনি ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের অতিথি অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, সম্প্রতি জলি ভট্টাচার্যর অভিজ্ঞতার শংসাপত্র খতিয়ে দেখতে গিয়ে সন্দেহ জাগে। তাঁর দাবি, অধ্য়ক্ষের প্য়াড এবং স্ট্য়াম্প থাকলেও, সেখানে সই ছিল কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্য়াপক প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়ের। যিনি আবার বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা নিয়ামক পদে রয়েছেন। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, এরপরই কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে গোটা বিষয়ে সম্পর্কে জানতে চান তিনি।





















