Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান
ABP Ananda LIVE : নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান। অবতরণের পর পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের খুঁটিতে ধাক্কা মারে বিমানটি। তবে, ঘটনায় কেউ হতাহত হয়নি। যাত্রী ও কেবিন ক্রু-দের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
আরও খবর
পুজোর আগে বাংলার আকাশে ফের বৃষ্টির চোখরাঙানি। নিম্নচাপের প্রভাবে আজ, শুক্রবার ৪ সেপ্টেম্বর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়াও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তরপ্রদেশের দক্ষিণাংশ ও সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তার প্রভাব পড়ছে।






















