Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ABP Ananda LIVE : ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক। স্কুলে যাওয়ার পথে শিক্ষককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। জখম রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম। শিলিগুড়ি মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি জখম শিক্ষক কী কারণ হামলা, কারা ঘটনার পিছনে জড়িত, খতিয়ে দেখছে পুলিশ
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক। স্কুলে যাওয়ার পথে শিক্ষককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। জখম রামগঞ্জের রাজাভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম। শিলিগুড়ি মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি জখম শিক্ষক। কী কারণে হামলা, কারা ঘটনার পিছনে জড়িত, খতিয়ে দেখছে পুলিশ। একজন শিক্ষকে কেন কেউ আচমকা এভাবে প্রকাশ্যে রাস্তার মধ্যে গুলি করবে, তদন্ত করে সেটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আহত শিক্ষকের কোনও শত্রু ছিল কিনা, সাম্প্রতিক সময়ে কারও সঙ্গে কোনও রকমের ঝামেলায় তিনি জড়িয়েছিলেন কিনা, সবটাই জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীর।





















