Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
আরও পড়ুুন,
নিউ ফরাক্কা স্টেশনের কাছে আচমকা রেললাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী ট্রেন চলাচলে বড়সর বিপর্যয় দেখা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে পূর্ব রেল ও উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে, যার ফলে মারাত্মক ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার যাত্রী। বাতিল ও রুট পরিবর্তিত ট্রেনের তালিকা: শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল, শিয়ালদা-মালদা টাউন গৌড় এক্সপ্রেস এবং শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। এ ছাড়া পরদিনের শিয়ালদা-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। রুট পরিবর্তন:শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের পথ পরিবর্তন করে ঘুরপথে চালানো হচ্ছে। বিলম্বিত ট্রেন: ধসের প্রভাব পড়েছে অন্যান্য রুটেও। রাঁচি–কামাখ্যা, কামাখ্যা–কর্ণভূমি এবং আগরতলা–হামসফর এক্সপ্রেস স্বাভাবিক সময়ের চেয়ে অনেক দেরিতে চলছে। লাইন মেরামতের কাজ দ্রুত গতিতে শুরু হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। স্টেশনে স্টেশনে হেল্পডেস্ক চালু করা হয়েছে এবং যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আকস্মিক এই ট্রেন বাতিলের দরুন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন পর্যটক থেকে শুরু করে নিত্যযাত্রীরা।





















