Congress on Mamata Banerjee : "শহিদ মঞ্চে দাঁড়িয়ে ভুল স্বীকার করুন...", বার্তা শুভঙ্কর সরকারের
কলকাতা : এক শিবির এখনও অপেক্ষায়। আরেক শিবির হাজার বাধানিষেধ পেরিয়ে পেয়েছে অনুমতি। ২১শে জুলাইয়ের 'শহিদ দিবস' ঘিরে যখন তুঙ্গে তরজা। সেই সময় শনিবার বৈঠক করে ঋতব্রত শিবির স্পষ্ট জানিয়ে দিলেন, ২১ শে জুলাই কলকাতার মেয়ো রোডে হচ্ছে শহিদ দিবসের সমাবেশ। জানা গিয়েছে, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে শহিদ-স্মরণের অনুমতি পেয়েছেন তাঁরা। আগে যেখানে সভা হত অর্থাৎ ধর্মতলার সেই পুরনো ঠিকানা থেকে এই নতুন ঠিকানা একেবারে ঢিলছোড়া দূরত্বে। উল্টোদিকে কালীঘাট তৃণমূলের দাবি, এটা আসলেই বিজেপির 'বি-টিম' প্রমোটের চেষ্টা। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের কথায়, "মেয়ো রোড দেওয়া গেলে ভিক্টোরিয়ার সামনে কি সমস্যা রয়েছে?" এবার এই আবহেই একুশে জুলাইয়ের তরজায় যোগদান প্রদেশ কংগ্রেসের। ওই দিন শহিদ মিনারের কাছে শহিদ-স্মরণ করবে কংগ্রেস। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগদানের আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। বললেন, "১৫ বছরের সরকারের আমলে বিচার মেলেনি। স্বীকার করুন যা করেছেন, ভুল করেছেন।"
আরও পড়ুন : তৃণমূল আমলে দুর্নীতির জেরে এবার কি একাধিক উপাচার্য জেলে? জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপাড়
আরও পড়ুন : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
আরও পড়ুন : রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
আরও পড়ুন : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি






















