Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ
ABP Ananda LIVE : মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ। স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত তথ্য-মেডিক্যাল রেকর্ড অননুমোদিতভাবে প্রকাশ', চিকিৎসা সংক্রান্ত তথ্য-মেডিক্যাল রেকর্ড অননুমোদিতভাবে জনসমক্ষে প্রচারের অভিযোগ। এই অভিযোগ তুলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। আইনজীবীর তরফে আজ SSKM-এর অধিকর্তা, ভাইস প্রিন্সিপাল এবং নিউরোলজি বিভাগের প্রধানকে চিঠি। মেডিক্যাল গোপনীয়তা এবং সংশ্লিষ্ট আইন ও পেশাগত বিধির লঙ্ঘনের অভিযোগে চিঠি
আরও খবর
পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি! স্বাস্থ্য় দফতর সূত্রে খবর, রাজ্য়ে আক্রান্তের নিরিখে মুর্শিদাবাদের পরের স্থানেই রয়েছে কলকাতা। আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য়ে থাকবে ডেঙ্গির হলুদ সতর্কতা। জানালেন রাজ্য়ের স্বাস্থ্য়মন্ত্রী।
আরও খবর
শুরু থেকেই জল্পনা ছিল। শেষমেষ তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে পদত্যাগ করা কোয়েল মল্লিককেই ওই আসনে প্রার্থী করল বিজেপি। যা নিয়ে শুরু হল তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিশ্বাসঘাতকরা প্রমাণ করে দিয়েছেন যে সৌজন্য সকলের জন্য নয়। মন্তব্য করলেন কুণাল ঘোষ। উনি যে দলের ছিলেন, সেই দলটাই তো আর নেই, বলল বিজেপি। যদিও গোটা বিষয়ে কোয়েল মল্লিকের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।





















