Mamata Banerjee | "২১ জুলাইকে শুধু রাজনৈতিক ইভেন্টে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়" | ABP ANANDA
Ghantakhanek Sange Suman | ২১ জুলাইকে শুধু রাজনৈতিক ইভেন্টে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মণীশ গুপ্ত এই মামলায় হলফনামায় বলেছিলেন, ২১ জুলাইয়ের আন্দোলনকারীরা নেশাড়ু ছিলেন। কী করে তাঁকে পরবর্তীকালে মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্য্য়ায়? ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে মন্তব্য কংগ্রেসের প্রতিনিধি সৌম্য আইচ রায়ের।
দেখুন আবার বলছি, একুশে জুলাই কলকাতার রাজপথে পুলিশের গুলিতে যা হয়েছিল, তা যাবতীয় গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।
শুধু পুলিশের গুলিতে চোদ্দটা তরতাজা প্রাণ সেদিন ঝরে যায়নি, রক্তাক্ত হয়েছিল গণতন্ত্র। কোনও সন্দেহ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনকে তুঙ্গে নিয়ে গেছিলেন একুশে জুলাইয়ের আগে এবং একুশে জুলাইয়ের পরে। কিন্তু ক্ষমতায় আসার এত বছর পর, যখন সত্যিই কোন্ দাবিতে আন্দোলন হয়েছিল -- এটা সাধারণ মানুষ ভুলে যাবেন সেটাই তো স্বাভাবিক। তখন, মমতা, অভিষেক এবং হয়তো 'আইপ্যাক,' এই 'এপিক কার্ড' পর্বটা যোগ করল কেন? যুব-কংগ্রেসের ব্যানারেই তো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন একুশে জুলাইয়ের ডাক দিয়েছিলেন। তাই সৌম্যর কাছে জানতে চাইব, এই প্রয়োজনটা আইপ্যাক অথবা তৃণমূলের হলো কেন?






















