Sovandeb Chattopadhyay | "সে সুযোগ মানুষকে দেওয়া হল না....", ওয়ার্ড বাড়ানোয় আপত্তি কালীঘাটের?
বিধানসভায় পাস হল কলকাতা পুরসভা সংশোধনী বিল। এর মাধ্যমে কলকাতায় ওয়ার্ড সংখ্যা বেড়ে ২০৯ করার ছাড়পত্র মিলল। একইসঙ্গে ধ্বনিভোটে পাস হয়েছে হাওড়া পুরসভা সংশোধনী বিলও। যার মাধ্যমে হাওড়া থেকে আলাদা করা হচ্ছে বালিকে। ফলত হাওড়ার ওয়ার্ড সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে কলকাতা পুরসভায় ১৪৪টি ওয়ার্ড রয়েছে। সংশোধনী বিলে তা বাড়িয়ে ২০৯ করার কথা বলা হচ্ছে। দুই পুর এলাকা মিলিয়ে মোট ৮৩টি ওয়ার্ড বৃদ্ধি করা হচ্ছে দুই সংশোধনী বিলে। এদিকে হাওড়াতে বর্তমানে রয়েছে ৫০টি ওয়ার্ড। তা-ও বাড়িয়ে ৬৮ করা হচ্ছে। দুই পুর এলাকা মিলিয়ে মোট ৮৩টি ওয়ার্ড বৃদ্ধি করা হচ্ছে দুই সংশোধনী বিলে। তবে কালীঘাটপন্থী তৃণমূলের দাবি, সংশোধনী বিলে কলকাতা ২০৯ ওয়ার্ডেই ভোট হবে কি না, তা নির্দিষ্ট ভাবে উল্লেখ নেই। তা নিয়ে বিধানসভায় সংশয় প্রকাশ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে কুণাল ঘোষের দাবি, ওয়ার্ডের এই পুনর্বিন্যাসের নেপথ্য়ে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি!





















