North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
ABP Ananda LIVE : ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। কলকাতা-শিলিগুড়ি রুটে চলবে অতিরিক্ত ২৩টি বাস। মালদা পর্যন্ত নির্ধারিত একটি বাস চলবে শিলিগুড়ি পর্যন্ত আজ শিলিগুড়ি-কলকাতা রুটে নির্ধারিত ১৮টি বাস ছাড়াও ১২টি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত । দুর্গাপুর থেকে বালুরঘাট রুটে চলবে ২টি অতিরিক্ত বাস কলকাতা-বালুরঘাট রুটে চলবে ২টি অতিরিক্ত বাস, সিদ্ধান্ত রাজ্যের। মালদা-কলকাতা রুটে চলবে অতিরিক্ত ৫টি সরকারি বাস। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়, তা নিশ্চিত করতে
আরও খবর
পুজোর আগে বাংলার আকাশে ফের বৃষ্টির চোখরাঙানি। নিম্নচাপের প্রভাবে আজ, শুক্রবার ৪ সেপ্টেম্বর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়াও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তরপ্রদেশের দক্ষিণাংশ ও সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তার প্রভাব পড়ছে।





















