Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী। থ্রেট কালচারের প্রতিবাদ করায় মাইনে বন্ধ করে দেওয়া হয়, দাবি তরুণীর। পর্যটনমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ, তদন্তের আশ্বাস শঙ্কর ঘোষের। ২০২০ সালে বাবার চাকরি পান জলপাইগুড়ির বাসিন্দা অর্পিতা দাস। 'প্রথমে পোস্টিং মালবাজার, পরে জলদাপাড়ায় ট্রান্সফার করা হয়', জলদাপাড়ায় গিয়ে দুর্নীতির অভিযোগে সরব হন, দাবি তরুণীর। 'প্রতিবাদ করায় মানসিক অত্যাচার, কোণঠাসা করে দেওয়া হয়েছিল', 'দুর্নীতি, সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হতেই কলকাতায় বদলি', কলকাতায় কাজে যোগ না দেওয়ায় বেতন বন্ধ, দাবি তরুণীর। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করে অভিযোগ তরুণীর। বিভাগীয় তদন্ত করা হবে, আশ্বাস পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের
আরও পড়ুন,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'কাউকে চিন্তা করার কোনও কারণ নেই। পূর্বতন সরকারকে তোপ দেগে তিনি বলেন, ৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে, ৯ মাস লাগিয়ে দিয়েছিল। ১ কোটি ২০ লক্ষ লোককে তো দেড় মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য তাঁরা পাবেন। অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন ৩০.০৮.২৬ অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে ৩৫-৪০ হাজার মহিলারা পেয়েছেন।ওরা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। মোদিজির নামে জয়ধ্বনী হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয়, আরও ২ হাজার , ৫ হাজার , ৭ হাজার প্রকৃত প্রাপক থেকে থাকেন, পাবেন।'
দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক
অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত আবেদনকারী ১ কোটি ৬০ লক্ষ। বাদ গিয়েছে ২৬ লক্ষ আবেদনকারীর নাম, সম্প্রতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছয় ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। দ্বিতীয় দফায় শুরু হয় ‘অন্নপূর্ণা যোজনা’র প্রাপ্তি যোগ। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে দেড় হাজার টাকা।বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে 'অন্নপূর্ণা যোজনা'। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে দুই ২৪ পরগনর কলকতা, হাওড়া ও হুগলি-র ৫ মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দিয়েছেন মখ্যমন্ত্রী। ছিলেন সহ অন্যান্য মন্ত্রী ও মুখ্যসচিব।






















