Sujit Bose Arrest: টাকা-জমি নিয়ে পুরসভার ১৫০ চাকরি বিক্রি, দক্ষিণ দমদমের বাইরেও ছিল সুজিতের কারবার
ABP Ananda LIVE: লকডাউনে বন্ধ, তাতেও সুজিতের রেস্তোরাঁর অ্যাকাউন্টে নগদে জমা কোটি-কোটি টাকা! ৭ বছরে ৮ কোটি জমা পড়ল কীভাবে, মেলেনি উত্তর, দাবি ইডির। ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি কালো টাকা সাদা! টাকা-জমি নিয়ে পুরসভার ১৫০ চাকরি বিক্রি, দক্ষিণ দমদমের বাইরেও ছিল সুজিতের কারবার।
আরও খবর
সারদা, নারদ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি। গরু পাচার, কয়লা পাচার থেকে রেশন ও পুর নিয়োগ দুর্নীতি গত ১৫ বছরে দুর্নীতির তালিকা দীর্ঘ। যার জেরে শ্রীঘরে যেতে হয়েছে তৃণমূলের বহু হেভিওয়েটকে। এবার সেই তালিকাতেই জুড়ল আরেকটা নাম। প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। যদিও প্রত্যেকটা মামলায় এই প্রশ্ন উঠেছে, কেন মামলা এগোচ্ছে না ? এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, কোন কোন মামলায় তদন্ত কোথায় দাঁড়িয়ে ?





















