Sunun Mukhyamantri: "পুলিশ দাঁড়িয়ে মাকে মেরে জোর করে সাদা কাগজে সই করছে", বললেন বিশ্বজিৎ সরকার
ABP Ananda LIVE: ABP Ananda LIVE : "পুলিশ দাঁড়িয়ে মাকে মেরে জোর করে সাদা কাগজে সই করছে। আমি দাঁড়িয়ে দেখছি কিছু করতে পারিনি কারণ আমিও মার খাচ্ছিলাম", বললেন বিশ্বজিৎ সরকার। এই মঞ্চের সামনে এমন একজনকে দেখতে পাচ্ছি, যাঁর গোটা জীবনটাই এরাজ্যে ভোট-পরবর্তী হিংসার একটা নির্মম প্রতীক। দুহাজার একুশ সালে বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পরই এই কলকাতা শহরের কাঁকুড়গাছির বাসিন্দা বিজেপিকর্মী অভিজিৎ সরকারকে নৃশংসভাবে খু*ন করে তৃণমূলের জল্লাদবাহিনী। অভিজিৎ, মৃত্যুর আগে বাড়িতে হামলার মুহূর্তেও ফেসবুক লাইভে এসে বারবার আশঙ্কা করছিলেন খুন হয়ে যাওয়ার। অভিজিতের সঙ্গে পাঁচটা শাবকসহ তাঁর পোষ্য সারমেয়টিকেও খুন করে ওই হার্মাদবাহিনী। আর সবথেকে ঘৃণ্য অংশ হল, নারকেলডাঙা থানার পুলিশ, তৃণমূলকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে এই নারকীয় ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ওঠে। আমার সামনে বসে আছেন, অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। এই মুহূর্তেও যাঁকে প্রাণভয়ে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা নিয়ে ঘুরতে হয়, তার কারণ জামিনে ছাড়া পেয়ে সেই দুষ্কৃতীদের অনেকে, আবার এলাকায় ফিরে এসেছে। ভাবতে পারেন? বিশ্বজিৎবাবুকে আমরা CBI তদন্তের অগ্রগতিতে খুশি হতে না পেরে, CGO কমপ্লেক্সের সামনে ধর্নাতেও বসতে দেখেছি। আজ আমি বিশ্বজিৎবাবুর কাছ থেকে, এই সরকারের কাছ থেকে তাঁর প্রত্যাশাটা কী, সেটা জেনে নেব। বিশ্বজিৎবাবু.....

















