Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ। কাল সকাল সাড়ে ১১টা নাগাদ বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গণপিটুনিতে নিহতের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর
আরও পড়ুন,
হেভিওয়েট ৩ তৃণমূল-ত্যাগীর জন্য দরজা তো খুলল বিজেপি। বাকিদের ক্ষেত্রে কী হবে? সামনেই পুরভোট। এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্য়ও দরজা খুলবে পদ্মশিবির? তা নিয়েই এখন চলছে জল্পনা-গুঞ্জন-চর্চা।
"মনে রাখবেন, গাছের যত উঁচুতে গিয়েই বসুক না কেন, কাককে কোনও দিন পায়রার মতো দেখতে লাগবে না। তৃণমূল এক, তৃণমূলে ভাল, তৃণমূলে খারাপ - এ কী করে আমি বলতে পারি ? তৃণমূল তো তৃণমূলই।" এক সময় এটাই ছিল বিজেপির রাজ্য নেতৃত্বের অবস্থান। কিন্তু বৃহস্পতিবার তৃণমূলের সদ্য় প্রাক্তন তিন সাংসদকে দলে নিয়েই, রাজ্য়সভার প্রার্থী ঘোষণা করল বিজেপি। এখন প্রশ্ন হল, ওপরের দিকে হেভিওয়েট ৩ তৃণমূল-ত্যাগীর জন্য় দরজা তো খুলল বিজেপি, নিচুতলার ক্ষেত্রে কী হবে ?






















