TMC News | "মমতার কাছে এখন একটাই বিকল্প অভিষেককে সরিয়ে তিনি আবার রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারেন"
ABP Ananda LIVE : দেখুন, হিন্দিতে একটা কথা হচ্ছে--"বেগানী শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা।" নির্মল ঘোষ সেদিন অনাহুত হিসেবে ঋতব্রত-গোষ্ঠীর বৈঠকে পৌঁছে গেলেন একেবারে 'বিন বুলায়ে মেহমান'-হয়ে, এটা কি খুব একটা বিশ্বাসযোগ্য থিওরি হলো? কেউ কেউ তো এটাও বলছেন, মমতা বা অভিষেকই কি কৌশলে, নির্মল ঘোষকে ঋতব্রত-গোষ্ঠীতে পাঠিয়েছিলেন সেদিন-গ্রেফতারি থেকে বাঁচাতে? ঠিক যেমনটা অনেকেই নিশ্চিত, বকেয়া মামলার চাপ থেকে বাঁচতেই ঋতব্রত-তৃণমূলে হাসিমুখে যোগ দিয়েছেন তিহার জেল-ফেরত অনুব্রত মণ্ডল। যোগ দিয়েই সটান জেলা সভাপতির চেয়ারে বসে পড়েছেন কেষ্টবাবু। তবে বিশ্বনাথদাকে এর পাশাপাশি এটাও মনে করিয়ে দেব, যে আজই কিন্তু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার দাবি উঠল কালীঘাট-তৃণমূলের ভেতর থেকেই। রবীন্দ্রনাথ ঘোষ, বিকাশ রায়চৌধুরীরা কালীঘাট ছাড়ার সময়ে বলছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেককে সরিয়ে দেন, তাহলে পুরনো নেতারা আবার অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যাবেন।" কিন্তু, সে সম্ভাবনা কি এখন, আজকের পরিস্থিতিতে, এক শতাংশও আছে বিশ্বনাথদা?





















