ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
রবিবার রাতে আমদাবাদে টি-২০ বিশ্বকাপ ফাইনাল। টিম ইন্ডিয়ার কাছে রয়েছে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এবার বিশ্বকাপ ট্রফি জেতার লড়াই শুধু এগারো বনাম এগারোর নয়, এই ম্যাচে নজর থাকবে কয়েকটা মিনি ব্যাটেলেও। ৪টি বিশেষ লড়াই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই হাড্ডাহাড্ডি লড়াইগুলোতে নজরে থাকবেন কারা।
১. ফিন অ্যালেন বনাম যশপ্রীত বুমরা
শুরুতেই থাকছে পাওয়ারপ্লে-র লড়াই। একদিকে কিউয়িদের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন, যিনি যে কোনও বোলিং অ্যাটাক তছনছ করতে ওস্তাদ। অন্যদিকে ভারতের প্রাণভোমরা যশপ্রীত বুমরা। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে বুমরার মাত্র ৫টি বল খেলেছেন অ্যালেন এবং একবারও আউট হননি। কাল কি বুমরাহ শুরুতেই অ্যালেনকে প্যাভিলিয়নে পাঠিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দিতে পারবেন?
























