Messi In Kolkata: কলকাতায় মেসিকে চা খাওয়াবেন ইছাপুরের সুপারফ্যান! ঈশ্বর-দর্শনের সুযোগ পেয়ে মুগ্ধ শিবে
ABP Ananda Live: তিনি ঈশ্বর মনে করেন আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসিকে (Lionel Messi)। ফুটবল গ্রহের উজ্জ্বলতম নক্ষত্রের পায়ের জাদুতে গোটা বিশ্বের মতো তিনিও মুগ্ধ। মেসি-ভক্তির নিদর্শন পাওয়া যায় তাঁর এক চিলতে চায়ের দোকানে ঢুঁ মারলেই। গোটা দোকানের রং নীল-সাদা। বাড়ি, ঘরদোর, আসবাবপত্র, মায় ঠাকুরের সিংহাসনে পর্যন্ত আর্জেন্তিনার জাতীয় দলের জার্সির রং। ধুমধাম করে পালন করেন প্রিয় নায়কের জন্মদিন। তৈরি করিয়েছেন মেসির মূর্তি। উত্তর ২৪ পরগনার চা বিক্রেতা শিবে পাত্রের স্বপ্নপূরণ হতে চলেছে। এতদিন যে ফুটবলারকে কার্যত পুজো করেছেন, এবার সেই মেসির সঙ্গেই সাক্ষাতের সুযোগ পেতে চলেছেন। আগামী ডিসেম্বরে মেসির কলকাতা সফরের সময় শিবের সঙ্গে তাঁর দেখা করানোর বন্দোবস্ত করেছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। উত্তর ২৪ পরগনার চা বিক্রেতা শিবে পাত্রের স্বপ্নপূরণ হতে চলেছে।





















