রোজকার খাবারে যোগ করুন একটি করে কলা.. আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে। জানেন কেন?
কলাতে কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি এবং ম্যাগনেসিয়ামের মতো অনেক পুষ্টিগুণ রয়েছে
কলা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি, মন ভাল রাখতেও সাহায্য করে। ফলে মানসিক স্বাস্থ্যের জন্য ও ভাল এই ফল।
কলায় থাকে প্রাকৃতিক চিনি, যা ফাইবারের একটি দুর্দান্ত উৎস। শরীরে ফাইবারের ঘাটতি মেটায়।
শরীরে কাজের ফলে যে ক্লান্তি ও দুর্বলতা তৈরি হয়, কলা সেটাকে দূর করে, তাৎক্ষণিক শক্তি যোগায়।
কলা শরীরের যে কোনও সময়েই খাওয়া যায়, কিন্তু সবচেয়ে উপকারী সকালের জলখাবারে কলা খাওয়া
কলার মধ্যে থাকা ফাইবার হজম ক্ষমতাকে উন্নত করে, বিপাকেও সাহায্য করে।
কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
কলাতে ট্রিপটোফ্যান অ্যামিনো অ্যাসিড থাকে যা শরীরে সেরোটোনিন হরমোনের উৎপাদন বাড়ায়
কলা ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে, ফলে নিয়মিত কলা খেতে পারেন যে কেউ।