শিখর ধবনের ওপেনিংয়ে এই ম্য়াচ খেলা পাকা

কেএল রাহুল যত নম্বরেই ব্যাট করুন, তাঁর দিকে নজর থাকবেই

শুভমন গিলের সামনে নিজের ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ

ঈশান কিষাণ সম্ভবত আরেকটি সুযোগ পাবেন এই ম্য়াচে

কিষাণকে কিপার হিসাবে খেলিয়ে রুতুরাজকে খেলোনোর সুযোগ থাকলেও, সম্ভবত সঞ্জু দলে নিজের জায়গা ধরে রাখবেন

ব্যাট হোক বা বল, সুযোগ পেলেই দীপক হুডা বেশ ভালই পারফর্ম করেছেন, তাই তাঁর দলে থাকা উচিত

সদ্য দলে আসা শাহবাজকে সম্ভবত এই সিরিজে সুযোগ দেওয়া হবে না, অক্ষরই তৃতীয় ম্যাচেও খেলবেন

চোট সারিয়ে শার্দুলের বদলে আবারও এই ম্যাচে সম্ভবত দলে ফিরবেন দীপক চাহার

দলে কুলদীপের বিকল্প নেই, তাই তাঁর সিরিজের শেষ ম্যাচ খেলা কার্যত নিশ্চিত

মহম্মদ সিরাজের বদলে এই ম্য়াচে বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসাবে সুযোগ পেতে পারেন আবেশ খান

প্রসিদ্ধ কৃষ্ণ সম্ভবত দ্বিতীয় বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসাবে দলে নিজের জায়গা ধরে রাখবেন