জিম্বাবোয়ে সফরে অধিনায়কত্ব গেলেও শিখর ধবনের ওপেনিং পজিশনে খেলা নিয়ে কোনও প্রশ্নচিহ্ন নেই

রাহুল আসলেও দলে শুভমন গিলের জায়গা নিয়ে চাপ নেই, তিনি ওপেনই করবেন

শ্রেয়স বা কোহলি কেউই না থাকায় দীপক হুডাই সম্ভবত তিন নম্বরে নামবেন

ওয়ান ডেতে রাহুল সাধারণত ওপেনিং নয়, বরং ভারতের হয়ে চার নম্বরেই খেলেন

কিপার হিসাবে ওয়েস্ট ইন্ডিজের মতোই এই সিরিজেও সঞ্জু স্যামসনকেই দেখা যাবে

তবে সম্ভবত তারকাদের অনুপস্থিতিতে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ঈশান কিষাণ

ওয়াশিংটন সুন্দরের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে তাই প্রথম ম্যাচে সম্ভবত অক্ষরই স্পিন অলরাউন্ডার হিসাবে খেলবেন

শার্দুল ঠাকুর পেস বোলিং অলরাউন্ডার হিসাবে দলে সম্ভবত সুযোগ পাবেন

বহুদিন পরে চোট সারিয়ে ফেরা দীপক চাহারও এই সিরিজে খেলবেন এমনটা আশা করাই যায়

চাহাল না থাকায় কুলদীপ যাদব দলে দ্বিতীয় স্পিনার হিসাবে সুযোগ পেতে পারেন

তৃতীয় ফাস্ট বোলার হিসাবে দলে জায়গা পাওয়ার বিষয়ে লড়াইটা প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজের মধ্যে