জোয়ান স্বাস্থ্যের পক্ষে উপকারী, এ কথা সবাই জানেন। কিন্তু অনেকেই জানেন না যে, জোয়ান ভেজানো জল ও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী!
সারা রাত জলে ভিজিয়ে রাখুন ১ চামচ জোয়ান। সকালে উঠে এই জল পান করলে পাবেন বিভিন্ন উপকার।
জোয়ান হজমে সহায়ক। তাই নিয়মিত জোয়ান ভেজানো জল খেলে হজম সংক্রান্ত সমস্যা দূর হয়।
রাতে জোয়ান ভেজানো জল পান করলে ভাইরাল সংক্রমণ থেকে বাঁচা যায়।
নিয়মিত জোয়ান ভেজানো জল ওজন হ্রাসেও সাহায্য করে।
গ্যাস বা অম্বলের মতো সমস্যা থেকে মুক্তি দিতে পারে ১ কাপ জোয়ান ভেজানো জল।
হাঁটু বা শরীরের যে কোনও জয়েন্ট পেইনে উপকার দেয় জোয়ান ভেজানো জল।
শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে জোয়ান ভেজানো জল।
শীতকালে নিয়মিত জোয়ান ভেজানো জল পান করলে তা শরীরকে গরম রাখে।
যাদের ঠাণ্ডা লাগার ধাত রয়েছে, জোয়ান ভেজানো জল তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।