ত্বকের পরিচর্যায় মুখে নিয়মিত লাগান বরফ, ফল মিলবে ম্য়াজিকের মতো! দেখে নেওয়া যাক কী কী উপকার?
ত্বকে নিয়মিত বরফ লাগালে রক্ত সঞ্চালন বাড়ে, এর ফলে ত্বক উজ্জ্বল হয়, কমে যায় ফোলাভাব ও!
প্রতিদিন ত্বকে ১-২ মিনিট বরফ লাগাতে তৈলাক্ত ত্বক নিয়ন্ত্রিত থাকে। পিম্পলের প্রবণতা কমে ও মুখ তাজা দেখায়।
বরফ ত্বকের লালচে ও ফোলাভাব তাৎক্ষণিকভাবে কমিয়ে দিতে পারে। এর ফলে কোথাও বেরনোর থাকলে অনেকেই চটজলদি কাজ পেতে মুখে বরফ লাগান।
ক্লান্তি এবং ঘুম না হলে চোখের নীচে ফোলাভাব হয়। বরফ লাগালে এই সমস্য়া থেকে মিলবে রেহাই।
বরফ ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। এর ফলে ত্বক পুুষ্টি পায়, উজ্জ্বলতা বৃদ্ধি হয় ত্বকের।
ত্বকে ফোলাভাব, পিম্পলের মতো সমস্যা থাকলে সেটা কমিয়ে দিতে পারে বরফ। এটি ব্য়াকটেরিয়া মারতেও সক্ষম
নিয়মিত বরফ লাগালে ত্বকের ওপেন পোরসগুলি সংকুচিত হয়ে যায়
বরফ ত্বকের তেল নিয়ন্ত্রণ করে, ব্রণ ও ফোলাভাব কমায় ও ত্বক ঝলমলে দেখায়।
মেকআপ করার আগে অনেকেই ত্বকে বরফ ব্যবহার করেন। এর ফলে ত্বক টানটান দেখায়।