বাজারে গোলমরিচ সাধারণত ২ প্রকারের পাওয়া যায়, কালোমরিচ আর সাদামরিচ।
আমরা বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই কালোমরিচ ব্যবহার করে অভ্যস্ত, তবে একাধিক রান্নায় সাদা মরিচ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
এই ২ ধরনের মরিচ স্বাদে প্রায় একই রকম, তবে কোন ক্ষেত্রে কোন মরিচ ব্যবহার করবেন, তা বুঝবেন কী করে?
শুধু রান্নার সময় দেখনাইয়ের দিক থেকে নয়, এই ২ রকমের মরিচের ২ ধরনের গুণাগুণ রয়েছে।
কালো মরিচের সুগন্ধ সাদা মরিচের চেয়ে অনেক বেশি। পাশাপাশি, শরীর গরম করতে কালো মরিচ অনেক বেশি কার্যকর।
কালো মরিচে পাইপেরিনের পরিমাণ বেশি থাকে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণে ভরপুর।
সাদা মরিচ অনেক বেশি প্রসেস করা হয়, সেই কারণে এতে পাইপেরিনের গুণ অনেক মাত্রায় কমে যায়।
কালো মরিচে থাকা পাইপেরিন শরীরের ফ্রি র্যাডিকেলস সরিয়ে কোষগুলিকে সুরক্ষিত করে।
সাদা মরিচে অ্যান্টিঅক্সিডেন্ট থাকলেও, তার পরিমাণ থাকে খুবই কম।
কালো মরিচ শরীরের মেটাবলিজিম বাড়ায়, ঠাণ্ডা লাগা কমায়। এই গুণগুলি সাদা মরিচে খুব কম পরিমাণে থাকে।