দরজার কড়া নাড়ছে শীত, আর সেই সঙ্গেই যে সমস্যাটা আসে, তা হল শুষ্ক ত্বকের সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: pexels

যাঁদের শুষ্ক ত্বক তাঁরা তো বটেই, যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁরাও শীতকালে শুষ্ক ত্বকের মতো সমস্যায় ভোগেন।

Image Source: pexels

শীতকালে ঘরোয়া উপায়েই কীভাবে আর্দ্র রাখবেন ত্বক? কী কী করবেন না? জেনে নেওয়া যাক।

Image Source: pexels

শীতকালে শুষ্ক ত্বকের প্রধান কারণ হল ঠাণ্ডা হাওয়া আর গরম জলে স্নান করার অভ্যাস

Image Source: pexels

শীতকালে যাঁরা বেশি বাইরে যান, তাঁদের ত্বককে রক্ষ করার প্রয়োজন বেশি। কী কী উপায়ে তা করবেন, দেখে নেওয়া যাক

Image Source: pexels

নারকেল তেল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার, এটি ত্বকের জন্য ভীষণ ভাল। আর্দ্রতাকে লক করে এটা ত্বক নরম রাখে।

Image Source: pexels

অ্যালোভেরা জেল ত্বক ঠান্ডা করে, জ্বালাপোড়া কমায় আর ত্বক শুষ্ক হওয়া থেকে বাঁচায়।

Image Source: pexels

মধু ত্বককে নরম এবং ময়েশ্চারাইজড রাখে, ফেসপ্যাক তৈরি করার সময় মধু যোগ করুন তাতে।

Image Source: pexels

দুধ বা সর প্রাকৃতিক ক্লেনজার এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, এগুলি ত্বকে ব্যবহার করতে পারেন।

Image Source: pexels

জলপাই তেলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি ত্বককে পুষ্টি যোগায়। বডি অয়েল হিসেবে এটি ও ব্যবহার করতে পারেন।

Image Source: pexels