শীত পড়ছে মানেই ঠাণ্ডা লাগার প্রবণতা তৈরি হয়। এর থেকে বাঁচতে ঘরোয়া আর সবচেয়ে কার্যকরী উপায় হল মধু!
ঠাণ্ডা লাগা, সর্দি-কাশি কমাতে সবচেয়ে উপকার পাওয়া যায় রাতে শোওয়ার আগে মধু খেলে, তবে কোন নিয়ম মেনে মধু খেলে তবেই মিলবে উপকার?
রাতে শুতে যাওয়ার ১-২ ঘণ্টা আগে ঈষদুষ্ণ গরম জলে মিশিয়ে নিন এক চামচ মধু, তারপরে পান করুন। এতে রয়েছে একাধিক উপকার।
রাতে শোওয়ার আগে ১ চামচ মধু সেবন করলে সারাদিনের ক্লান্তি ও মানসিক চাপ কমে। ঘুম ভাল হয়।
তবে রাতে মধু সরাসরি না খেয়ে ঈষদুষ্ণ গরম জলে মিশিয়ে পান করা উচিত, নাহলে অনেক সময় পেট গরমের মতো সমস্যা দেখা দিতে পারে।
মধু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই নিয়মিত মধু খেলে ঠাণ্ডা লাগার প্রবণতা কমে।
মধু হজম সহায়ক, পাশাপাশি পেট পরিষ্কারও করে। ফলে নিয়মিত মধু খেলে আপনি থাকবেন তরতাজা।
সকালে উঠে, জলে একটা পাতিলেবু আর এক চামচ মধু মিশিয়ে পান করলে তা ওজন কমাতে সহায়ক।
তবে নিয়মিত মধু সেবন করলে তবেই ফল পাবেন। ১-২ দিন সেবন করলে তেমন ফল বুঝতে পারবেন না।