দুপুর হোক বা রাত, খাবারের সঙ্গে কাঁচা পিঁয়াজ খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই।

Published by: ABP Ananda
Image Source: pexels

অনেকে সালার্ডের মধ্যে কাঁচা পিঁয়াজ রাখেন, এতে খাবারের, বিশেষ করে কোনও ভারতীয় ক্য়ুইজেনের স্বাদ আরও বেড়ে যায় বলে মনে করা হয়।

Image Source: pexels

ডাল-রুটি হোক, পরোটা হোক বা তড়কা.. ভারতীয় অনেক পদের সঙ্গে কাঁচা পিঁয়াজ খাওয়া যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।

Image Source: pexels

কিন্তু নিয়মিত পাতে কাঁচা পিঁয়াজ রাখা উপকারী নাকি এর একাধিক অপকারিতা রয়েছে? জেনে নেওয়া যাক।

Image Source: pexels

পিঁয়াজে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রিবায়োটিকস থাকে, এগুলি খাবার হজম করতে সাহায্য় করে।

Image Source: pexels

পিঁয়াজে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

Image Source: pexels

কাঁচা পিঁয়াজ শরীর ঠাণ্ডা করে, সেই জন্য অত্যধিক গরম পড়লে অনেক সময়েই কাঁচা পিঁয়াজ পাতে রাখা উচিত।

Image Source: pexels

পিঁয়াজে থাকা সালফার এবং ফ্ল্যাভোনয়েডস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

Image Source: pexels

পিঁয়াজ কোলেস্টেরলের মাত্রা কম করে এবং হৃদরোগ থেকে রক্ষা করে।

Image Source: pexels

পিঁয়াজে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

Image Source: pexels