রাতে বিছানায় শুয়ে রয়েছেন ঘণ্টার পর ঘণ্টা, অথচ ঘুম আসছে না। বর্তমানে এই সমস্যায় ভোগেন অনেক মানুষই।

Published by: ABP Ananda
Image Source: pexels

অনেকে আবার রাত জাগতে পছন্দ ও করেন। এর অন্যতম কারণ হল সারাদিন ব্যস্ততার পরে নিজের সময় বলতে পাওয়া যায় রাতটুকুই।

Image Source: pexels

কিন্তু নিয়মিত যদি মধ্যরাত পেরিয়ে ঘুমনোর অভ্যাস থাকে, তাহলে শরীরে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে।

Image Source: pexels

আপনার কিছু অভ্যাসের কারণেই ঘুম আসতে দেরি হয়, সেইগুলি পরিত্যাগ করলেই ঘুম আসবে অনেক তাড়াতাড়ি।

Image Source: pexels

একটি স্লিপ সার্কেলের মধ্যে শরীরকে নিয়ে যান। অর্থাৎ রোজ একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান ও নির্দিষ্ট একটা ঘুম থেকে উঠুন।

Image Source: pexels

সন্ধের পর চা বা কফি পান করা একেবারে ছেড়ে দিন।

Image Source: pexels

রাতের ডিনার হালকা করুন, চেষ্টা করুন শুতে যাওয়ার অন্তত ৩-৪ ঘণ্টা আগে খাবার খেয়ে নিতে।

Image Source: pexels

রাতে মোবাইল ফোন, ল্যাপটপ বা টিভির ব্যবহার একেবারে কমিয়ে ফেলুন। এগুলি থেকে নির্গত রশ্মি ঘুমকে ব্যহত করে।

Image Source: pexels

ঘুমের আগে হালকা স্ট্রেচিং বা যোগা করলে ঘুম ভাল হয়। তবে ভরপেট খেয়েই যোগা করতে যাবেন না

Image Source: pexels

ইন্টারনেটে অনেক স্লিপিং মিউজিক রয়েছে। এগুলি চালিয়ে দিলে ঘুমের আবহ তৈরি হয় ঘরে

Image Source: pexels