ডিম ভাল নাকি খারাপ? ভাঙলে বা সিদ্ধ না করলে তা বোঝা সম্ভব নয়। কিন্তু গোটা অবস্থাতেও চিনবেন কীভাবে?

Published by: ABP Ananda
Image Source: pexels

ডিম আমাদের দৈনন্দিন খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, এটি প্রোটিন, ভিটামিন এবং মিনারেলসে ভরপুর।

Image Source: pexels

তবে যদি নষ্ট হওয়া যাওয়া ডিম খাওয়া হয়, তাহলে ফুড পয়জনিং, পেট ব্যথা, বমি বা সংক্রমণের মতো সমস্যা সৃষ্টি করতে পারে

Image Source: pexels

সুতরাং, ডিম খাওয়ার আগেই চিনে নিন, সেটা ভাল নাকি খারাপ? সেটা আপনার স্বাস্থ্যের পক্ষেও ভাল।

Image Source: pexels

ঘরে বসে, ডিম রান্না করার আগেই জেনে নিন সেটা ভাল নাকি খারাপ? করতে হবে ছোট্ট একটি পরীক্ষা

Image Source: pexels

একটা বাটিতে ঠাণ্ডা জল দিন, তার মধ্যে ডুবিয়ে দিন কিনে আনা ডিমগুলি।

Image Source: pexels

ডিম যদি ডুবে যায়, তাহলে সেটা তাজা ডিম, আর যদি তা জলের ওপর ভেসে ওঠে তাহলে সেটি পচা।

Image Source: pexels

ডিম ভেঙে শুঁকে দেখুন, পচা ডিম থেকে দুর্গন্ধ বের হয়।

Image Source: pexels

ডিম নাড়িয়ে দেখুন, ডিমের ভিতর থেকে যদি ছপ ছপ শব্দ আসে, তাহলে ডিমটি ভাল নেই।

Image Source: pexels

ডিমের খোসা ভালভাবে পরীক্ষা করুন, ফাটা, আঠালো বা দাগযুক্ত খোসা মানে খারাপ ডিম।

Image Source: pexels