ছেড়েছেন ময়দা দিয়ে তৈরি পাঁউরুটি? স্বাস্থ্য সচেতন হয়ে হঠাৎ শুরু করেছেন ব্রাউন ব্রেড খাওয়া?
অনেকেরই একটা ধারণা থাকে যে, ময়দা দিয়ে তৈরি সাদা পাঁউরুটির থেকে ব্রাউন ব্রেড স্বাস্থ্যের পক্ষে খুব ভাল
তবে সত্যিই কি ব্রাউন ব্রেড শরীরের জন্য উপকারী? নাকি এটা খুব ভুল ধারণা?
রোজ সকালের জলখাবারে যাঁরা ব্রাউন ব্রেড বেছে নিচ্ছেন, তাঁরা ঠিক করছেন নাকি ভুল?
ব্রাউন ব্রেড স্বাস্থ্যের পক্ষে যে খুব ভাল, এমনটা কিন্তু নয়। এর ক্ষতিকারক দিক রয়েছে প্রচুর।
যাঁদের শরীরে গ্লুটেন সহ্য হয় না, তাঁদের পক্ষে ব্রাউন ব্রেড কিন্তু মোটেই উপকারী নয়, বরং ক্ষতিকারকই।
অধিকাংশ সময়েই ব্রাউন ব্রেডে রং আর প্রিজারভেটিভ ব্যবহার করা হয় যেটা শরীরের পক্ষে মোটেই ভাল নয়।
ব্রাউন ব্রেডে ক্যালোরির পরিমাণ বেশি থাকে, এর ফলে ওজন বাড়তে পারে।
ব্রাউন ব্রেড অনেক সময়েই শরীরে ব্লাড সুগারের লেভেল বাড়িয়ে দেয়। ফলে বিপদ হতে পারে।
বাদামী রুটিতে ফাইটিক অ্যাসিড থাকে, এটা শরীরের পক্ষে ভাল নয়। এটা শরীরে খনিজ পদার্থকে কাজ করতে দেয় না
রোজ ব্রাউন ব্রেড খেলে অনেক সময়েই শরীরে খনিজের ঘাটতি হতে পারে।