মিষ্টি খেতে ভালবাসেন, কিন্তু চিনি এড়িয়ে চলতে বলেছেন চিকিৎসক! কী হতে পারে চিনির বিকল্প? বানাবেনই বা কীভাবে?
দোকানে মিষ্টি কেনার চেয়ে, চেষ্টা করুন বাড়িতেই ,মিষ্টি তৈরি করতে। আর বাড়িতে সবচেয়ে সহজ হল ক্ষীর বা পায়েস তৈরি করা।
ক্ষীর বা পায়েস বাড়িতে তৈরি করা যেমন সোজা, তেমনই দীর্ঘদিন সংরক্ষণ ও করা যায় বাড়িতে।
বাড়িতে ক্ষীর বা পায়েস বানিয়ে রেখে দিতে পারেন, তবে এতে চিনির বদলে মিশিয়ে নিন গুড়।
প্রথমে পরিমাণ মতো চাল ভাল করে ধুয়ে নিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন।
এরপরে একটি গভীর পাত্র নিয়ে তাতে ১ চামচ মতো ঘি গরম করে নিন
ঘি গলে গেলে, আঁচ কমিয়ে নিয়ে তাতে এলাচ, দুধ, ও গুঁড়ো দুধ দিয়ে ভাল করে নাড়তে থাকুন। ইচ্ছে হলে দিতে পারেন কনসেন্সড মিল্ক ও।
দুধ ফুটে একটু ঘন হয়ে এলে তাতে চাল দিন, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন
যতক্ষণ না চাল সিদ্ধ হচ্ছে, বারে বারে নাড়তে থাকুন। চাল সিদ্ধ হলে কাজু বাদাম, কিশমিশ আর পেস্তা মিশিয়ে দিন।
সব শেষে গুড় ভাল করে গুঁড়ো করে নিয়ে পায়েসে মিশিয়ে দিন। ২-৩ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন।