শরীর সুস্থ রাখতে যে বিভিন্ন ধরণের ভিটামিন দরকার, তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ হল 'ভিটামিন সি'। এটির ঘাটতি থাকলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
শরীরে ভিটামিন সি-এর ঘাটতি হলে কিছু প্রাথমিক লক্ষণ দেখা যায়। এই উপসর্গগুলি দেখলে সতর্ক হোন আগে থেকেই।
ভিটামিন সি-এর অভাবে শরীরে ক্লান্তিবোধ হয় খুব। অল্প কাজ করলেই ক্লান্ত লাগে, ঘুম পায়।
ভিটামিন সি-এর ঘাটতি কেবল শারীরিকভাবে নয়, প্রভাব ফেলে মানসিকভাবেও। খুব সহজে মেজাজ খারাপ হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়।
ভিটামিন সি-এর অভাবে, শরীরের মাসল ও জয়েন্টে অযথা ব্যথার মতো সমস্যা দেখা যায়।
ভিটামিন সি ত্বককে কোমল রাখে। এর ঘাটতিতে ত্বক খসখসে হয়ে যায়। দেখা দিতে পারে লালচে ভাব।
ভিটামিন সি-এর অভাবে মাড়ি ফুলে যাওয়া ও মাড়ি দিয়ে রক্তপাতের মতো সমস্যা ও হতে পারে।
ভিটামিন সি-এর অভাবে চুল রুক্ষ হয়ে যায়, ঔজ্জ্বল্য হারায়। প্রসাধনী প্রয়োগেও লাভ হয় না
'ভিটামিন সি'-এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে বারে বারে অসুস্থ হওয়ার প্রবণতা দেখা যায়।
ভিটামিন সি-এর অভাবে অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
লেবু জাতীয় খাবারে ভিটামিন সি পাওয়া যায়।