হাঁটুর ব্যথার সমস্যা? শরীরচর্চার পাশাপাশি, পাতে রাখুন এই খাবারগুলি। উপকার পাবেন সহজেই।

Published by: ABP Ananda

কখনও বসার ভুল, কখনও বিভিন্ন শারীরিক সমস্যা... হাঁটুর ব্যথা বর্তমান জীবনে একটা ভীষণ বড় সমস্যার কারণ।

দেখে নেওয়া যাক, শরীরচর্চা আর ওষুধের পাশাপাশি, কী কী খাবার পাতে রাখলে ফল মিলবে?

আখরোট হাঁটুর ব্যথা কমাতে সক্ষম। এতে অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে।

স্যামন, টুনা, ম্য়াকরেল জাতীয় মাছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এগুলি হাঁটুর ব্যথা কমাতে পারে।

বাদামে থাকে প্রচুর প্রোটিন। এছাড়াও থাকে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং ভাল ফ্যাট.. এগুলো হাঁটুর ব্যথা কমাতে সাহায্য় করে।

দুধ, দই, পনির, ডিমের কুসুম-এ ভিটামিন ডি থাকে। হলুদ মেশানো দুধ পান করলে হাঁটুর ব্যথায় উপকার পাবেন।

পেস্তা হাঁটুর ব্যথা কমাতে পারে, নিয়মিত পেস্তা খেলে মিলতে পারে উপকার।

আদার মধ্যে জিঞ্জারল প্রাকৃতিক অ্যান্টিইনফ্ল্যামেটরি থাকে। এটি খেলে ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

হাঁটুর ব্যথা যদি মাত্রাতিরিক্ত হয়, তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।