প্রথম ইনিংসে ৬১ রানে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৫ উইকেট

সব মিলিয়ে ম্যাচে ১০ উইকেট, রঞ্জি ট্রফিতে আকাশ দীপের আগুনে বোলিংয়ে ছারখার হরিয়ানার ব্যাটিং

দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে আকাশই ম্যাচের সেরা

বোনাস পয়েন্ট সহ ম্যাচ জিতে নক আউটে জায়গা পাকা করে নিল বাংলা

কেরিয়ারে প্রথমবার ১০ উইকেট পাওয়ার অনুভূতিটা কীরকম?

আকাশ বলছেন, ব্যক্তিগত সাফল্য নয়, দলগতভাবে ট্রফি জিততে হবে

২০১৯ সালের রঞ্জি ট্রফির ফাইনালে হার এখনও যন্ত্রণা দেয় ডানহাতি পেসারকে

রঞ্জি ট্রফি জিতে সেই ক্ষতে প্রলেপ দিতে চান আকাশ

আইপিএলে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে

বিরাট কোহলিদের দেখে মানসিক প্রস্তুতি নিতে শিখেছেন, জানালেন এবিপি লাইভকে