live updates: ৩৭০ ধারা: কাল জম্মু ও কাশ্মীরে ‘দমনমূলক ব্যবস্থা’র বিরুদ্ধে পিটিশনের শুনানি সুপ্রিম কোর্টে, ভারত-বিরোধী প্রচারের অভিযোগে সাসপেন্ড চারটি ট্যুইটার হ্যান্ডল

পুনাওয়ালার বক্তব্য, তিনি ৩৭০ ধারা নিয়ে কোনও মতামত দিচ্ছেন না, কিন্তু জম্মু ও কাশ্মীরে কার্ফু বা বিধিনিষেধ ও ফোন লাইন, ইন্টারনেট পরিষেবা ও খবরের চ্যানেল ব্লক করে দেওয়ার মতো অন্যান্য ‘দমনপীড়নমূলক’ পদক্ষেপের প্রত্যাহার চাইছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 12 Aug 2019 09:28 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরে কেন্দ্রের যাতায়াত, যোগাযোগে বিধিনিষেধ জারির সিদ্ধান্ত ও ‘অন্যান্য দমনমূলক পদক্ষেপে’র বিরুদ্ধে কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালার পিটিশনের মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা।...More

আকাশপথে শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখলেন জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা অজিত ডোভাল। সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে ইদ পালিত হয় কাশ্মীর উপত্যকায়। কোনও হিংসা, অশান্তি হয়নি। তবে উত্সাহ, উদ্দীপনা তেমন তীব্র ছিল না। জম্মুতেও ৫ হাজারের বেশি মানুষ ইদের প্রার্থনায় সামিল হন। রাজ্য পুলিশ প্রধান দিলবাগ সিংহ ও সেনা কমান্ডারাও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন আকাশপথে।
জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত-বিরোধী প্রচার-প্রোপাগান্ডা চালানোর অভিযোগে চারটি ট্যুইটার হ্যান্ডলকে সাসপেন্ড করা হয়েছে। নিরাপত্তা এজেন্সিগুলির সুপারিশ, অনুরোধে ট্যুইটার কর্তৃপক্ষ এই পদক্ষেপ করেছে। আরও চারটি ট্যুইটার অ্যাকাউন্টের বিরুদ্ধেও একই অভিযোগ থাকায় শীঘ্রই ব্যবস্থা নেওয়া হতে পারে বলে খবর। সেগুলি ব্লক করে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে জনৈক ট্যুইটার মুখপাত্র বলেন, গোপনীয়তা রক্ষায়, নিরাপত্তাজনিত কারণে আমরা ব্যক্তিগত অ্যাকাউন্ট নিয়ে মন্তব্য করি না। আমাদের ট্যুইটার ট্রান্সপারেন্সি রিপোর্টে বছরে দুবার ট্যুইটারকে পাঠানো আইনি অনুরোধ প্রকাশ করা হয়। সরকারি সূত্রে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর ইস্যুতে মিথ্যা তথ্য ছড়ানো ও ভারত-বিরোধী প্রচার করার অভিযোগ উঠেছে ওই ট্যুইটার অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে।
একটি সূত্রের খবর, কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তিমন্ত্রক ট্যুইটারকে লিখিত ভাবে আধ ডজনের বেশি অ্যাকাউন্ট সাসপেন্ড করতে বলেছে। সেগুলি থেকে কুত্সামূলক প্রচার চলছিল জম্মু ও কাশ্মীর নিয়ে, বলেছে মন্ত্রক। তথ্য ও প্রযুক্তি আইনের ৬৯ (এ) ধারায় ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
মন্ত্রকের ধারণা, বিচ্ছিন্নতাবাদী নেতারা স্বাধীনতা দিবসের প্রাক্কালে উপত্যকায় অশান্তি ছড়াতে ওই ট্যুইটার হ্যান্ডলগুলি থেকে ভারতবিরোধী প্রচার করছে।