কলকাতা : মেট্রোয় ফের দুর্ঘটনা। ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু।মেট্রোর দরজায় হাত আটকে যাত্রীর মৃত্যু। দরজায় আটকে হাত, প্ল্যাটফর্মে শরীর!হাত টেনে স্টেশন ছেড়ে দিল ট্রেন। পার্ক স্ট্রিট-ময়দান স্টেশনের মধ্যে মেট্রোয় এই...More
কলকাতা : মেট্রোয় ফের দুর্ঘটনা। ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু।মেট্রোর দরজায় হাত আটকে যাত্রীর মৃত্যু। দরজায় আটকে হাত, প্ল্যাটফর্মে শরীর!হাত টেনে স্টেশন ছেড়ে দিল ট্রেন। পার্ক স্ট্রিট-ময়দান স্টেশনের মধ্যে মেট্রোয় এই দুর্ঘটনা ঘটে। প্ল্যাটফর্মে ঘষটাতে ঘষটাতে গিয়ে লাইনে পড়ে মৃত্যু হয় যাত্রীর। কয়েকজন যাত্রী তাঁকে উদ্ধার করেন। চালকের কেবিন দিয়ে বের করা হল যাত্রীদের। এই ঘটনার জেরে পার্ক স্ট্রিটে ডাউন লাইনে বন্ধ থাকে মেট্রো চলাচল। সন্ধে ৬.৪০ নাগাদ ময়দান স্টেশনের কাছে দুর্ঘটনা। নিউ গড়িয়াগামী মেট্রোয় এই দুর্ঘটনা ঘটে।