LIVE UPDATE: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্য

আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন হবে। বুধবার সকাল ১১টা অবধি প্রাক্তন বিদেশমন্ত্রীর দেহ তাঁর বাসভবনে শায়িত থাকবে। তারপর দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপি হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হবে সুষমার মরদেহ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 07 Aug 2019 05:54 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন হবে। বুধবার সকাল ১১টা অবধি প্রাক্তন বিদেশমন্ত্রীর দেহ তাঁর বাসভবনে শায়িত থাকবে। তারপর দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপি হেড কোয়ার্টারে নিয়ে...More

সুষমা স্বরাজের শেষকৃত্য করেন মেয়ে বাঁশুরী
দিল্লির লোধিরোড শ্মশানে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। এর আগে বিজেপির সদর দফতরে তাঁকে শেষশ্রদ্ধা জানান দলের নেতা কর্মীরা। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হন তিনি। সেখানেই জীবনাবসান হয় প্রাক্তন বিদেশমন্ত্রীর। পরে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লালকৃষ্ণ আডবাণী, সনিয়া গাঁধী, লোকসভার স্পিকার-সহ একাধিক নেতা-নেত্রীরা