LIVE UPDATES: ‘হরিয়ানা ও মহারাষ্ট্রের মানুষকে ধন্যবাদ’, ফলপ্রকাশের পর বার্তা প্রধানমন্ত্রীর
সকাল আটটা থেকে শুরু হবে গণনা। বিকেলের মধ্যেই সম্পূর্ণ ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 24 Oct 2019 09:04 PM

প্রেক্ষাপট
নয়াদিল্লি: আজ মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা ও ফলপ্রকাশ। সকাল আটটা থেকে শুরু হবে গণনা। বিকেলের মধ্যেই সম্পূর্ণ ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। লোকসভা নির্বাচনের পর এটাই...More
নয়াদিল্লি: আজ মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা ও ফলপ্রকাশ। সকাল আটটা থেকে শুরু হবে গণনা। বিকেলের মধ্যেই সম্পূর্ণ ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। লোকসভা নির্বাচনের পর এটাই বিজেপি-র প্রথম বড় পরীক্ষা। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই হরিয়ানা ও মহারাষ্ট্রে কেন্দ্রের শাসক দলের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সমীক্ষায় উৎসাহিত বিজেপি নেতা-কর্মীরা।মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসন। এই রাজ্যে বিজেপি-শিবসেনার সঙ্গে মূল লড়াই কংগ্রেস-এনসিপি-র। হরিয়ানায় বিজেপি-র প্রতিপক্ষ কংগ্রেস ও জননায়ক জনতা পার্টি। এই রাজ্যে মোট আসন ৯০। মহারাষ্ট্র ও হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি। দুই রাজ্যেই পালাবদলের সম্ভাবনা কম বলে মনে করছে রাজনৈতিক মহল।মহারাষ্ট্রে যে প্রার্থীদের দিকে সবার নজর থাকবে তাঁদের অন্যতম মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (নাগপুর দক্ষিণ-পশ্চিম), আদিত্য ঠাকরে (ওরলি), অজিত পওয়ার (বরামতী), পৃথ্বীরাজ চবন (করদ দক্ষিণ), অশোক চবন (ভোকর)।হরিয়ানায় রাজনৈতিক মহলের নজর থাকবে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার (কার্নাল), রণদীপ সূরজেওয়ালা (কৈঠাল), যোগেশ্বর দত্ত (বরোদা) ও ববিতা ফোগত (দাদরি)।
‘হরিয়ানা ও মহারাষ্ট্রের মানুষকে ধন্যবাদ। মহারাষ্ট্রের বিজেপি কর্মীদের ধন্যবাদ। হরিয়ানার উন্নতির জন্য আগের মতোই কাজ চলবে।’ মহারাষ্ট্র-হরিয়ানার ফলপ্রকাশের পর ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মহারাষ্ট্র সম্পর্কে মোদি বলেন, এই জয় ভীষণই গুরুত্বপূর্ণ। আজকাল, খুব কম দলই পাঁচ বছর পর ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়। সেই দিক দিয়ে ক্ষমতা ধরে রাখা কৃতিত্বের। অন্যদিকে, হরিয়ানায় দল একক বৃহত্তম হয়েছে বলেও জানান তিনি।