মহাবলীপুরমে চিনা প্রেসিডেন্টকে দেশের ভাস্কর্য্য ঘুরিয়ে দেখালেন প্রধানমন্ত্রী, কাল বৈঠক

শি জিনপিংকে নিয়ে মোদি যান মহাবলীপুরমের শোর মন্দিরে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 11 Oct 2019 08:45 PM

প্রেক্ষাপট

নরেন্দ্র মোদি ও শি জিনপিং পরিদর্শন করেন রামায়ণ ও মহাভারতের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থান। তার মধ্যে রয়েছে  ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানে সম্মানিত তামিলনাড়ুর দর্শনীয় স্থানও। শি জিনপিংকে নিয়ে মোদি যান...More

ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর সঙ্গে ভারত পরিভ্রমণে এলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং শি সহ সেদেশের শাসকদলের আরও অনেক পলিটব্যুরো সদস্য। তামিলনাড়ুতে চিনা রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল ও মুখ্যমন্ত্রী পালানিস্বামী। এদিকে চিনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে তামিলনাড়ুতে পৌঁছেছেন নরেন্দ্র মোদিও। শুক্রবার এই দুই রাষ্ট্রনেতাকেই স্বাগত জানায় তামিল সরকার।