তৃণমূল ছেড়ে বিজেপিতে মণিরুল ইসলাম, গদাধর হাজরা
বাংলার উন্নয়নের জন্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বিধায়করা, দাবি কৈলাস বিজয়বর্গীয়র।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 29 May 2019 06:59 PM

প্রেক্ষাপট
নয়াদিল্লি: এবার অনুব্রত মন্ডলের গড়েই ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম। বিজেপিতে যোগ দিলেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরাও। আরও কয়েকজন তৃণমূল বিধায়ক দল ছাড়তে...More
নয়াদিল্লি: এবার অনুব্রত মন্ডলের গড়েই ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম। বিজেপিতে যোগ দিলেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরাও। আরও কয়েকজন তৃণমূল বিধায়ক দল ছাড়তে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা। বাংলার উন্নয়নের জন্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বিধায়করা, দাবি কৈলাস বিজয়বর্গীয়র।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ। দিল্লিতে আগামীকাল নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান। গত ৬ বছরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের মোট ৫৪ জনকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে