বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ ২০ মে ২০২৬, বুধবার বিশেষ শুভ যোগে তৈরি হয়েছে একাধিক ইতিবাচক জ্যোতিষীয় সংযোগ। আজ চন্দ্র মকর রাশিতে প্রবেশ করেছে। একই সঙ্গে তৈরি হয়েছে রবি যোগ, বুধাদিত্য যোগ-সহ একাধিক শুভ সংযোগ। জ্যোতিষ গণনা বলছে, এই শুভ যোগের সরাসরি প্রভাব পড়তে চলেছে ৫টি রাশির উপর। অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, মানসিক শান্তি এবং সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Continues below advertisement

জেনে নেওয়া যাক, কোন কোন রাশির ভাগ্যে আজ শুভ সময়ের সূচনা হতে চলেছে।

বৃষ রাশি (Taurus Horoscope)              

Continues below advertisement

বৃষ রাশির জাতকদের জন্য আজকের বুধাদিত্য যোগ অত্যন্ত শুভ ফলদায়ক। মানসিক শান্তি বজায় থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্য মিলতে পারে। হাতে নেওয়া কাজ নির্বিঘ্নে সম্পূর্ণ হবে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

মিথুন রাশি (Gemini Horoscope)                   

মিথুন রাশির জন্য ত্রিগ্রহী যোগ লাভদায়ক হতে চলেছে। শুক্র, বৃহস্পতি ও চন্দ্রের বিশেষ সংযোগে সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। নতুন কাজ শুরু করার জন্য সময় অনুকূল।

তুলা রাশি (Libra Horoscope)                   

তুলা রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বিনিয়োগের জন্য সময় শুভ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন কিছু শেখার সুযোগও মিলবে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।                           

বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)

বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্য আজ সহায় থাকবে। দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। পরিবারের প্রবীণ সদস্যদের সমর্থন ও সহযোগিতা পাবেন।

মকর রাশি (Capricorn Horoscope)

মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি কর্মক্ষেত্রে বিশেষ শুভ। অফিসে কাজের প্রশংসা মিলতে পারে। উচ্চপদস্থ কর্তাদের সমর্থন পাবেন। আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। বন্ধুদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। Source : এই লিঙ্ক থেকে