কলকাতা: চাঁদ আজ দিনরাত মকর রাশিতে অবস্থান করবে। পাশাপাশি আজ শুক্র বৃশ্চিক রাশিতে গোচর করবে। এর ফলে এদিন শুক্র, মঙ্গল ও সূর্যের যুতি হবে। এছাড়াও আজ শুক্র ও সূর্যের সংযোগের ফলে শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে। আবার এদিন শ্রবণ নক্ষত্র, বৃদ্ধি যোগ, রবি যোগের প্রভাব থাকবে।

Continues below advertisement

মেষ রাশি

মেষ রাশির জাতকদের অহংকারী স্বভাবের কারণে ঘরে-বাইরে অপমানিত হতে পারেন। আগের খারাপ ব্যবহার ও গাফিলতির কারণে কেউ আপনার সঙ্গ দেবে না। অর্থলাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে। অর্থলোভের কারণে সরকারি নিয়ম উপেক্ষা করকে পারেন, এতে লাভ হলেও অদূর ভবিষ্যতে লোকসান হতে পারে।

Continues below advertisement

মিথুন রাশি

মিথুন রাশির জাতকরা সামাজিক ক্ষেত্রে কোনও বিবাদের সমাধানে সহযোগিতা প্রদান করবেন। কর্মক্ষেত্রে নিজের অভিজ্ঞতার জোরে লাভের সুযোগ পাবেন। তবে অতি আত্মবিশ্বাসী স্বভাব আপনার কাজ ভেস্তে দিতে পারে। বহিরাগত যোগাযোগ বা দূরের ব্যবসার মাধ্যমে ধন আগমন হবে। ঘরোয়া ব্যয় বৃদ্ধির ফলে সমস্যা সম্ভব।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের আজকের দিনটি লাভজনক। ভাই-বোনের বিপরীত ব্যবহারের কারণে পরিবারের সকলের মধ্যে দুশ্চিন্তা বাড়বে। কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারার কথা হতে পারে। ব্যয়ের পাশাপাশি অর্থ আগমনও হবে। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করবেন।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের ব্যবহার ও স্বভাব কেউ বুঝতে পারবে না। মনের মধ্যে দ্বেষ বাড়বে, আত্মীয়দের ভুল বুঝবেন। নিজের ব্যবহার ও বাণীর কারণে সমস্যায় জড়াবেন। সকলকে আপনার ইচ্ছানুযায়ী কাজ করার জন্য বাধ্য করার চেষ্টা করবেন, তবে এমন সম্ভব হবে না। পরিবর্তে আপনারই সম্মানহানি হবে। কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের মন ধর্মীয় অনুভূতিতে ভরপুর থাকবে। দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে সময় বের করতে পারবেন না। কাজ ও ব্যবসা ভালো চলবে। যে উদ্দেশ্য ও ইচ্ছার সঙ্গে কাজ, তা সম্পন্ন হবে কি না, সন্দেহের বিষয়। পরিশ্রমের পর আর্থিক বিষয়ের সমাধান হবে। ব্যয়ের চেয়ে বেশি আয় হবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।