ধনু রাশি 

Continues below advertisement

উৎসবের মরসুমের প্রস্তুতি শুরু করে দিন।  কেনাকাটা করুন। পরিবারকে সময় দিন।  সপ্তাহের শুরুটা বেশ আনন্দের হতে চলেছে ধনু রাশির জাতক-জাতিকাদের। বাড়ির পরিবেশ থাকবে শান্তি, ইতিবাচকতা ও আনন্দে ভরপুর। রাখিবন্ধন উৎসব ভাল কাটার কথা। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি বিশেষভাবে শুভ। উৎসবের মরসুমে বাজার থেকে বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশি পার্টনার বা অনাবাসী ভারতীয়দের (NRI)  সঙ্গে নতুন কোনও ব্যবসায়িক উদ্যোগ শুরু করার ক্ষেত্রেও সময়টি অনুকূল।

চাকরিতে কর্মক্ষেত্রে বিশেষ স্বীকৃতি মিলতে পারে। ভালো কাজের জন্য ম্যানেজমেন্টের কাছ থেকে বোনাস বা পারফরম্যান্স ইনসেনটিভ পেতে পারেন। যাঁরা সদ্য চাকরিতে যোগ দিয়েছেন, তাঁরাও সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। ফলে নতুন কর্মক্ষেত্রের চাপ অনেকটাই কমবে।

Continues below advertisement

শিল্পী, সঙ্গীতশিল্পী ও ক্রীড়াবিদদের জন্যও সময়টি ভালো। নতুন স্পনসরশিপ এবং ব্র্যান্ডের সঙ্গে চুক্তির সুযোগ আসতে পারে। স্বাস্থ্যের দিকেও নজর রাখুন। ফিটনেসের লক্ষ্য পূরণ হয়ে যেতে পারে। ব্যবসা বা ব্যক্তিগত প্রয়োজনে স্বল্প দূরত্বের যাত্রাও আনন্দদায়ক হবে।তা থেকে আর্থিকভাবে লাভ হতে পারে।

মকর রাশি         

ব্যবসার জন্য ঋণের অনুমোদন মিলতে পারে। আটকে থাকা সরকারি অনুমোদন পাওয়া যেতে পারে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি সফলভাবে সম্পন্ন হতে পারে। মকর রাশির জাতক-জাতিকাদের সপ্তাহ শুরু হতে পারে।  সুফল মিলবে ব্যবসায়। বিশেষ করে ট্রেডিং, পাইকারি ও খুচরো ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। পারিবারিক ব্যবসায় ভাই-বোন ও পরিবারের প্রবীণদের সহযোগিতা পেলে ব্যবসার টার্নওভার এবং সামগ্রিক লাভ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

চাকরিজীবীদের জন্যও সুখবর রয়েছে। কর্মক্ষেত্রে অফিস রাজনীতি বা বিরোধ থেকে স্বস্তি মিলবে। আগামীতে পদোন্নতির তালিকায় আপনার নাম থাকার সম্ভাবনাও প্রবল। ফলে কর্মক্ষেত্রে দায়িত্ব ও সম্মান, দুই-ই বাড়তে পারে।  দাম্পত্য জীবন সুখের হবে। স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া আরও ভালো হবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের আগে আংটি বদলের অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত হতে পারে।  বাড়িতে পুজো, হোম বা কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনও হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি বেশ ভালো কাটবে। ব্যবসার কাজে দূরের কোনও জায়গায় যাত্রা করতে হলে তাতেও সাফল্য ও লাভের সম্ভাবনা রয়েছে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।