মাঝে শুধু কালকের দিনটা। ১২ অগাস্ট অর্থাৎ বুধবার হতে চলেছে বছরের গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ। এই সময়ে গ্রহদের সেনাপতি হিসেবে গণ্য হওয়া মঙ্গল গ্রহের 'আর্দ্রা নক্ষত্রে' (যার অধিপতি রাহু) প্রবেশ জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়।

Continues below advertisement

গ্রহণের সঙ্গে মঙ্গলের এই অবস্থানের ফলে কিছু রাশির জাতক-জাতিকার ক্ষেত্রে মানসিক চাপ, তাড়াহুড়ো ও সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্যদিকে, অন্যদের জন্য এটি পেশাগত উন্নতি, সাহসী পদক্ষেপ এবং নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। 

এই তিন রাশির জন্য খুলতে পারে নতুন সুযোগ...

Continues below advertisement

কন্যা রাশি (Kanya Rashi) - কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি দীর্ঘকাল ধরে আটকে থাকা কাজে গতি বাড়াতে পারে। কর্মক্ষেত্রে আপনার কৌশল ও বিচক্ষণতা সবার নজর কাড়তে পারে। যারা চাকরি পরিবর্তন বা নতুন কোনও প্রজেক্টে কাজ করার পরিকল্পনা করছেন, তাঁরা হয়তো নতুন সুযোগের খোঁজ পেতে পারেন। তবে সাফল্য অর্জনের জন্য তাড়াহুড়ো না করে সুচিন্তিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া জরুরি।

তুলা রাশি (Tula Rashi)- তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এই অবস্থান কর্মজীবনে সক্রিয়তা বাড়াবে বলে আশা করা যায়। আপনাকে নতুন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে এবং আপনার নেতৃত্বের গুণ সামনে আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন প্রকল্প, ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে সম্পর্কিত সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় নিয়ে যদি আপনি কাজ করে থাকেন, তবে সেই ক্ষেত্রে উন্নতি আশা করা যেতে পারে।

মীন রাশি (Meen Rashi) - মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এটি আত্মবিশ্বাস ও সাহসকে কাজে লাগানোর উপযুক্ত সময় হতে পারে। এমন কোনও কাজ সম্পন্ন করার উপায় তাঁরা খুঁজে পেতে পারেন, যা আগে কঠিন মনে হয়েছিল। যারা পেশা পরিবর্তনের কথা ভাবছেন, তাঁদের সামনে নতুন সুযোগ আসতে পারে। খ্যাতি ও সুনাম অর্জনের সম্ভাবনা রয়েছে। তবে কোনও সুযোগ গ্রহণ করার আগে এর সঙ্গে জড়িত সুবিধা ও ঝুঁকি—উভয় বিষয়ই ভালভাবে বুঝে নেওয়া জরুরি।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।