মেষ রাশিদিনটি আপনার জন্য শুভ। সম্পত্তিতে বিনিয়োগের জন্য খুবই ভাল সময়। তবে, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সমাধান হন। চলতে থাকা দাম্পত্য কলহ মিটে যাবে। আপনার আত্মবিশ্বাস প্রতিটি কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। পরিবারের সঙ্গে সময় ভাল কাটবে।
কেরিয়ার: প্রতিটি কাজ সম্পন্ন হবে এবং সাফল্য আসবে।অর্থ: সম্পত্তিতে বিনিয়োগের জন্য শুভ দিন। ব্যক্তিগত: বিবাহিত জীবন খুব ভাল কাটবে। স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভাল। শুভ রং: লাল শুভ সংখ্যা: ১
বৃষ রাশিখরচ বাড়বে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা ব্যর্থ হতে পারে। দাম্পত্য কলহ মিটবে এবং ভালোবাসা বাড়বে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি খুব ভাল।
কেরিয়ার: চাকুরিজীবীরা নতুন কোনও কাজের প্রস্তাব পেতে পারেন।অর্থ: অর্থিক দিক থেকে দিনটি শুভ নয়। ব্যক্তিগত: পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। স্বাস্থ্য: মানসিক চাপ বাড়তে পারে। শুভ রং: সাদা শুভ সংখ্যা: ২
মিথুন রাশি দিনটি মিশ্র কাটবে। আপনার আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সফল হবেন। পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। তবে এতে আর্থিক ব্যয় হতে পারে। সন্তানের কর্মজীবন সম্পর্কিত কিছু সুসংবাদ পেতে পারেন।
কেরিয়ার: দিনটি শিক্ষার্থীদের জন্য ভালো। শিল্পকর্মে আগ্রহ বাড়বে। অর্থ: অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে।ব্যক্তিগত: পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভাল। শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ৫
কর্কট রাশি:দিনটি খুব ভাল কাটবে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। যারা চাকরি খুঁজছেন তারা সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। সহকর্মীদের সঙ্গে সময় ভাল কাটবে। রাজনৈতিক কাজে জড়িতরা ভাল ফল পাবেন।
কেরিয়ার: চাকরি ও ব্যবসায় উন্নতি হবেঅর্থ: ভেবেচিন্তে বিনিয়োগ করুন।ব্যক্তিগত: শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদ হতে পারে।স্বাস্থ্য: কাজের চাপের কারণে নিজের স্বাস্থ্যের কিছু সমস্যা হতে পারে।শুভ রং: ক্রিমশুভ সংখ্যা: ২
সিংহ রাশি:দিনটি খুব চ্যালেঞ্জিং হতে পারে। ব্যবসায় ভাল মুনাফা অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম করুন। অর্থ উপার্জনের নতুন উৎস খুঁজে পেতে পারেন। বিদেশ ভ্রমণের প্রচেষ্টা সফল হবে। রাজনীতিতে জড়িতদের আরও সংযম হতে হবে। নিজেদের বক্তব্য নিয়ন্ত্রণে রাখতে হবে।
কেরিয়ার: চাকরি হোক বা শিক্ষা, আরও কঠোর পরিশ্রম করতে হবে। অর্থ: আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।ব্যক্তিগত: পরিবারের সঙ্গে কিছু ঝামেলা হতে পারে। স্বাস্থ্য: স্বাস্থ্যের কিছু সমস্যা হতে পারে। শুভ রং: সোনালীশুভ সংখ্যা: ১
কন্যা রাশিদিনটি স্বাভাবিক কাটবে। আপনার শত্রুদের থেকে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে ভেবেচিন্তে মন্তব্য করুন। সমস্ত কাজে আপনি আপনার বাবার সমর্থন পাবেন। ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভাল।
কেরিয়ার: ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভাল। সাফল্য পাবেন।অর্থ: টাকা ধার করবেন না। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে।ব্যক্তিগত: পরিবারের সঙ্গে দিন ভাল কাটবে। স্বাস্থ্য: স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হন।শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ৩ ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
