Nexon CAMO Launched : পুজোর মাঝে আর একমাস । তার আগেই টাটা নিয়ে এল নেক্সনের নতুন ক্যামো এডিশন। সাধারণ নেক্সনের থেকে কোথায় আলাদা এই গাড়ি। কী দাম পড়বে নতুন এডিশনের। এখানে রইল গাড়ির যাবতীয় তথ্য।
কত দাম রাখা হয়েছে এই গাড়ির ?আসলে এটি টাটা নেক্সনের লিমিটেড এডিশন। যেখানে আগের থেকে অনেক বেশি ফিচার পাবেন আপনি। সবথেকে বড় বিষয় এর বিশেষ রং। এবার নেক্সনের নতুন ক্যামো এডিশনে রয়েছে মুনার মিস্ট ও কুর্গ ক্লাউড কালার। দিল্লিতে গাড়ি এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ৯.৯৯ লাখ টাকা। এতে বাইরে কিছু কসমেটিক পরিবর্তন পাবেন গাড়ির। তবে উৎসবের আগে নতুন করে প্রতিযোগী কোম্পানিগুলিকে টক্কর দিতেই টাটা এনেছে এই প্ল্যান। এই গাড়ির টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩.৯৪ লাখ টাকা।
কী কালার এই মুনার মিস্ট
টাটা নেক্সন ক্যামোর মূল আকর্ষণ এর রং। যেখান মুনার মিস্ট বলতে ডার্ক গ্রিন শেডকে বোঝানো হয়েছে। যেখানে সামান্য আলো পড়তেই চকচক করতে থাকে এই এসইউভি। এই আলোর প্রতিফলন গাড়িটিকে আরও রাফ লুক দেয়।
কুর্গ ক্লাউড কালারে বিশেষ কী
টাটা নেক্সন ক্যামোর কুর্গ ক্লাউড বলতে বোঝায় গ্রে মোটালিক সিলভার কালারকে। এখানেও আপনি দেখতে পারবেন আলোর খেলা। সামান্য অন্ধকারে ডার্ক গ্রেতে পরিণত হয় এই গাড়ি। পাশাপাশি বেশি আলো পড়লেই চকচক করে।
এখন পাবেন ১২.৩ ইঞ্চির টাচ স্ক্রিন
এবার সবথেকে বড় বদল রয়েছে কেবিনে। আপনি পাবেন ১২.৩ ইঞ্চির হারমান টাচ স্ক্রিন। যার প্রিমিয়াম লুক আপনাকে মুগ্ধ করবেই।
৩৬০ ডিগ্রি ড্য়াসক্যাম
রাস্তায় কোনও সমস্যা হলে এখন বিল্ট ইন ৩৬০ ডিগ্রি ড্য়াসক্যাম পাবেন ক্রেতা। ফলে গাড়ির কোনওদিকে কোনও বাধা এলে তা সহজেই আপনি কাটিয়ে উঠতে পারবেন। রাস্তায় আপনার গাড়ির ওপর কেউ হামলা করলেও এই ড্যাসক্যামে তারা রেকর্ড করা থাকবে।
এবারও গাড়িতে থাকছে অনেক বেশি ফিচার। নতুন নেক্সন ক্যামোতে আপনি পাবেন প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড সিটস ছাড়াও ADAS ছাড়াও আগের থেকে বেশি ড্রাইভার মনিটরিং সেফটি । যার চালকের আসনে বসা যেকোনও কাউকে গাড়ি চালাতে আত্মবিশ্বাস জোগাবে।
আরও পড়ুন : ইভি স্কুটারে বাজার মাতাচ্ছে এথার, কোন মডেল সবথেকে ভাল, দেখে নিন ছবি
