আগামী সপ্তাহ অর্থাৎ ৩ মে থেকে ৯ মে ২০২৬ পর্যন্ত সময়টি মিথুন ও কর্কট রাশির জাতকদের জন্য সম্পূর্ণ ভিন্ন ফল নিয়ে আসছে। একদিকে মিথুন রাশির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যদিকে কর্কট রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় সাফল্য।

Continues below advertisement

মিথুন রাশির জন্য কেমন যাবে সপ্তাহ?মিথুন রাশির জাতকদের এই সপ্তাহে ব্যবসা ও আর্থিক বিষয়ে অত্যন্ত সাবধান থাকতে হবে। নতুন পার্টনারশিপ বা নতুন ব্যবসা শুরু করার জন্য সময় অনুকূল নয়। আর্থিক লেনদেনে প্রতারণার সম্ভাবনাও রয়েছে। চাকরিক্ষেত্রে অফিস পলিটিক্স মানসিক চাপ বাড়াতে পারে। বস ও সিনিয়রদের সঙ্গে মতবিরোধ হতে পারে। জুনিয়রদের সহযোগিতা না পাওয়ায় কাজের চাপও বাড়বে। বিদেশে কর্মরতদের কাগজপত্র বা ওয়ার্ক পারমিট সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হতে পারে। ছাত্রছাত্রীদের মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে। খেলোয়াড়দের ক্ষেত্রে চোটের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা জরুরি, বিশেষ করে মাথাব্যথা ও পেশির টান সমস্যা বাড়তে পারে। প্রেম ও পারিবারিক সম্পর্কেও মতবিরোধ দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোই ভালো।

কর্কট রাশির জাতকদের জন্য কী সুখবর?কর্কট রাশির জন্য সপ্তাহটি বুদ্ধিবৃত্তিক ও আর্থিক উন্নতির সম্ভাবনা নিয়ে আসছে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য বুধবার বিশেষ শুভ। অফিসে আপনার বিশ্লেষণ ক্ষমতা প্রশংসিত হবে। গুরুত্বপূর্ণ কোনও প্রোজেক্টের দায়িত্ব পেতে পারেন। নতুন চাকরিতে যোগ দেওয়া ব্যক্তিদের জন্য পরিবেশ সহায়ক থাকবে। পড়াশোনার ক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। শিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভা দেখানোর সুযোগ আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক ভারসাম্য বজায় থাকবে। পারিবারিক জীবনে শান্তি থাকবে। প্রেমের সম্পর্কে সুখ ও ভ্রমণের যোগ রয়েছে। সন্তানের আচরণে আনন্দ পাবেন।                     

Continues below advertisement

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।                                       আরও পড়ুন : মে-তেই অর্থভাগ্য ঘুরে যাচ্ছে এই রাশির, প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন