Pension News : সোমবার সপ্তাহের শুরুতেই বসতে চলেছে অষ্টম বেতন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক। ২ দিন ব্যাপী চলবে কমিশন (8th Pay Commission), কর্মী সংগঠন ছাড়াও এর সঙ্গে যুক্ত অংশীদারদের এই আলোচনা। যেখানে আগামী দিনে বেতন কাঠামো বৃদ্ধি, ন্যূনতম পেনশন নিয়ে হবে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ।

Continues below advertisement

চেন্নাইতে কী নিয়ে হবে আলোচনা ?সূত্রের খবর, চেন্নাইয়ের এই আলোচনায় থাকবে মূলত বছরে কর্মীদের ইনক্রিমেন্টের বিষয়। বর্তমানে ৩ শতাংশ হারে বছরে ইনক্রিমেন্ট পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেই ইনক্রিমেন্টের পরিমাণ বাড়িয়ে ৫ বা ৭ শতাংশ করার দাবি তুলবে কর্মী সংগঠনগুলি। সেই ক্ষেত্রে বেসিক পে বৃদ্ধির বিষয়টিও উঠে আসবে। 

পেনশন বৃদ্ধির প্রস্তাব ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি। বর্তমানে এই ফিটমেন্ট ফ্য়াক্টর অনুযায়ী কর্মীদের বেসিক পে ১৮,০০০ টাকা রয়েছে। এই ন্যূনতম বেতন বৃদ্ধি করতে চাইছে সরকার। পাশাপাশি অবসরপ্রাপ্ত ৪-৭ লেভেলের কর্মীদের পেনশন বাড়ানোর প্রস্তাব রাখা হতে পারে এই মিটিংয়ে। পাশাপাশি পুরনো পেনশন স্কিম বহাল রাখার বিষয়ে বলা হবে। এ ছাড়াও থাকছে পোস্টিং ও ট্রান্সফার সংক্রান্ত কর্মী সমস্যার কথা। 

Continues below advertisement

ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে উঠবে কথাএখানে অষ্টম বেতন কমিশনে মূলত পেনশনারদের ন্যূনতম পেনশন বৃদ্ধির নিয়ে হবে কথা। নতুন কমিশনে পেনশনারদের ন্যূনতম পেনশন ৫৮,০০০ টাকা করার প্রস্তাব রাখতে পারে কর্মী সংগঠন। সম্প্রতি এই বিষয়ে ইকোনমিক টাইমসে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। মনে রাখবেন, পেনশন গণনার সূত্র মেনে, এই অঙ্কটি সম্পূর্ণভাবে নির্ভর করবে সরকারের চূড়ান্ত 'ফিটমেন্ট ফ্যাক্টর' ও অবসরের সময় সংশ্লিষ্ট কর্মীর 'পে-ম্যাট্রিক্স'-এর ওপর। সপ্তম বেতন কমিশনের আওতায়, লেভেল ৭-এর (গ্রেড পে ৪,৬০০ টাকা) ক্ষেত্রে প্রারম্ভিক মূল বেতন ৪৪,৯০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,৪২,৪০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই পেনশনই বৃদ্ধির প্রস্তাবের কথা বলছে কেন্দ্রীয় কর্মী সংগঠনগুলি।

সেপ্টেম্বরে কী কী মিটিং রয়েছে কমিশনের

৭-৮ সেপ্টেম্বর ২০২৬ : কমিশনের সঙ্গে কথা হবে কর্মী ও পেনশনার সংগঠনগুলির। দক্ষিণ ভারতে চেন্নাইয়ে হবে এই বৈঠক।

৯ সেপ্টেম্বর ২০২৬ : পুডুচেরিতে স্থানীয় কর্মী সংগঠনগুলির সঙ্গে এই নিয়ে হবে বৈঠক। 

১৬-১৮ সেপ্টেম্বর ২০২৬ : পঞ্জাব, হরিয়ানা, হিমাচল, চণ্ডীগড়ে সব অংশীদারদের নিয়ে বেতন পরিকাঠামো নিয়ে হবে বৈঠক।

আরও পড়ুন : UPI পরিষেবা বন্ধ হয়ে যাবে ছোট দোকানে ? ১৫ সেপ্টেম্বর শেষ সময় ! RBI-এর দ্বারস্থ এরা