Salary News : আপনিও কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলে অূবশ্য়ই জানতে হবে এই বিষয়ে। বেতন (Salary)  বৃদ্ধির জন্য আরও পরামর্শের সুযোগ দিচ্ছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। সম্প্রতি কর্মীদের দাবিদাওয়া নিয়ে প্রস্তাবের সময়সীমা আরও বৃদ্ধি করা হয়েছে। জেনে নিন, আর কতদিন বেতন বৃদ্ধির জন্য প্রস্তাব দিতে পারবেন আপনি।

Continues below advertisement

কত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে সময়সীমা

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে কর্মচারী সংগঠনগুলির দাবিদাওয়া বা স্মারকলিপি (Memorandum) জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ জুন, ২০২৬ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে।

Continues below advertisement

এর আগে অনলাইনে এই স্মারকলিপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ মে, ২০২৬। কিন্তু কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন এবং পেনশনভোগীদের অ্যাসোসিয়েশনগুলির সুবিধার্থে এই সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এটাই শেষ সুযোগ, অফলাইনে পাওয়া যাবে না অনুমতিকমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে , এটিই কর্মচারী সংগঠনগুলির জন্য তাদের দাবিদাওয়া পেশ করার একেবারে শেষ সুযোগ। এরপর আর কোনোভাবেই সময়সীমা বাড়ানো হবে না।

গুরুত্বপূর্ণ নিয়ম: সমস্ত আবেদন এবং স্মারকলিপি শুধুমাত্র অষ্টম বেতন কমিশনের অফিশিয়াল পোর্টাল 8cpc.gov.in-এর মাধ্যমে নির্দিষ্ট ফরম্যাটে জমা দিতে হবে। কোনও হাতের লেখা চিঠি, পোস্টের মাধ্যমে পাঠানো অফলাইন কপি বা ইমেইলে সাধারণ পিডিএফ (PDF) ফরম্যাট গ্রহণ করা হবে না।

বিভিন্ন রাজ্যে কমিশনের বৈঠক: জুলাইতে কলকাতায়অনলাইনে স্মারকলিপি নেওয়ার পাশাপাশি কমিশনের সদস্যরা সরাসরি বিভিন্ন রাজ্য সফর করছেন এবং কর্মচারী ইউনিয়নগুলির সাথে বৈঠক করছেন। আগামী দিনে কমিশনের বৈঠকের সূচি নিচে দেওয়া হলো:

জম্মু-কাশ্মীর ও লাদাখ: ১ থেকে ৪ জুন (শ্রীনগর/জম্মু) এবং ৮ জুন (লাদাখ)।

উত্তরপ্রদেশ (লখনউ): ২২-২৩ জুন।

ওড়িশা (ভুবনেশ্বর): ৬-৭ জুলাই।

পশ্চিমবঙ্গ (কলকাতা): ৯-১০ জুলাই।

(পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মীরা আগামী জুলাই মাসের ৯ ও ১০ তারিখ সরাসরি কমিশনের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন।)

কর্মচারীদের মূল দাবিগুলি কী কী ?

অষ্টম বেতন কমিশনের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলি যে মূল দাবিগুলি পেশ করছে, তা নিচে দেওয়া হল:

১ ন্যূনতম বেতন বৃদ্ধি: ন্যূনতম মূল বেতন (Basic Salary) প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬৯,০০০ টাকা করার দাবি।

২ ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor): ৭ম বেতন কমিশনের ২.৫৭ থেকে বাড়িয়ে তা ৩.৮৩ করার দাবি।

৩ বার্ষিক বেতন বৃদ্ধি (Annual Increment): বর্তমানের ৩% থেকে বাড়িয়ে ৬% করার দাবি।

৪ পেনশন নীতি: নতুন পেনশন স্কিম (NPS) বাতিল করে পুরনো পেনশন স্কিম (OPS) পুনর্বহাল করার জোরালো দাবি।

কমিশনের এই সময়সীমা বৃদ্ধির ফলে দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা নিজেদের দাবি আরও গুছিয়ে কমিশনের দরবারে পেশ করার বাড়তি সুযোগ পেলেন।

আরও পড়ুন : অষ্টম বেতন কমিশনে পার্ট টাইম জবে ৪৫,০০০ টাকা বেতন, কনসালট্যান্ট নিয়োগ শুরু, কী যোগ্যতা লাগবে ?