Salary News Update : কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য দারুণ খবর নিয়ে আসতে পারে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। সেই ক্ষেত্রে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে আপনার  বাড়ি ভাড়া ভাতা (HRA)। এই বিষয়টি অনেকটাই ভিত্তি করছে নতুন ফিটমেন্ট ফ্যাক্টরের (Fitment Factor) ওপর। জেনে নিন, কোন ফিটমেন্ট ফ্যাক্টর হলে কত বাড়ি ভাড়া ভাতা বাড়তে পারে কর্মীদের। এসবই নির্ভর করবে আপনি কোথায় থাকেন তার ওপর। 

Continues below advertisement

ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে HRAকেন্দ্রীয় সরকারি কর্মীদের এই বেতন বৃদ্ধি অনেকাংশেই নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। মনে রাখতে হবে, বাড়ি ভাড়া ভাতা বা HRA সরাসরি মূল বেতনের সঙ্গে যুক্ত। আগামী দিনে তাই অষ্টম বেতন কমিশনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ বৃদ্ধি হলে একলাফে বাড়ি ভাড়া ভাতার অঙ্কও অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে যাঁরা মেট্রো বা বড় শহরগুলিতে কর্মরত, তাঁদের পকেটে প্রতি মাসে অতিরিক্ত কয়েক হাজার টাকা আসতে চলেছে।

ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ?আপনাকে প্রথমে বুঝতে হবে, ফিটমেন্ট ফ্যাক্টর হল এমন একটি গুণক , যা দিয়ে বর্তমান মূল বেতনকে গুণ করে নতুন পে কমিশনের সংশোধিত মূল বেতন নির্ধারণ করা হয়। এই গুণক যত বেশি হবে, মূল বেতন তত বাড়বে। আর মূল বেতন বাড়লে তার সঙ্গে যুক্ত HRA এবং অন্যান্য ভাতার পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে।

Continues below advertisement

কত ফিটমেন্ট ফ্যাক্টর পেতে পারে কর্মীরাঅষ্টম বেতন কমিশনে ফিটমেন্টে ফ্যাক্টর অনেকটাই বৃদ্ধির দাবি তুলেছে কর্মচারী সংগঠনগুলি। দীর্ঘদিন ধরেই ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়ে আসছে। বর্তমানে ২.০ থেকে শুরু করে ২.৫৭ পর্যন্ত বিভিন্ন সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা চলছে। জেনে নিন, এই ফ্যাক্টর অনুযায়ী কত HRA বাড়তে পারে কর্মীদের।

কীসের ভিত্তিতে বর্তমানে HRA-র হিসেব ?শহরের শ্রেণিবিভাগ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে তিন ধরনের হারে HRA পেয়ে থাকেন:

X-ক্যাটাগরি (মেট্রো শহর): মূল বেতনের ৩০%

Y-ক্যাটাগরি (মাঝারি শহর): মূল বেতনের ২০%

Z-ক্যাটাগরি (ছোট শহর/গ্রামীণ এলাকা): মূল বেতনের ১০%

ভবিষ্যতে সরকার এই শতাংশের হারে কোনও পরিবর্তন না করলেও, কেবল মূল বেতন বাড়ার কারণেই HRA-এর আর্থিক পরিমাণ অনেক বেড়ে যাবে।

বিভিন্ন স্তরে HRA বৃদ্ধির সম্ভাব্য খতিয়ান (ব্যাঙ্কবাজার-এর হিসাব অনুযায়ী)বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে কর্মচারীদের বেতন ও ভাতার পার্থক্য কতটা হতে পারে, তা নিচের দুটি উদাহরণের মাধ্যমে দেখানো হল

১ লেভেল ১ (Level 1) কর্মচারী (বর্তমান মূল বেতন: ১৮,০০০ টাকা)২.০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: সংশোধিত মূল বেতন হবে ৩৬,০০০ টাকা। এর ফলে 'X' ক্যাটাগরির শহরে HRA বেড়ে হবে ১০,৮০০ টাকা।

২.২৮ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: মূল বেতন হবে ৪১,০৪০ টাকা এবং HRA বেড়ে দাঁড়াবে ১২,৩১০ টাকা।

২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: মূল বেতন এক লাফে বেড়ে হবে ৪৬,২৬০ টাকা। সে ক্ষেত্রে 'X' ক্যাটাগরির শহরে HRA হবে ১৩,৮৮০ টাকা, 'Y' ক্যাটাগরিতে ৯,২৫০ টাকা এবং 'Z' ক্যাটাগরিতে ৪,৬৩০ টাকা।

২ লেভেল ১০ (Level 10) কর্মচারী (বর্তমান মূল বেতন: ৫৬,১০০ টাকা)২.০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: সংশোধিত মূল বেতন হবে ১.১২ লাখ টাকা। 'X' ক্যাটাগরির শহরে HRA হবে ৩৩,৬৬০ টাকা।

২.২৮ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: 'X' ক্যাটাগরির শহরে HRA বেড়ে হবে ৩৮,৩Nz০ টাকা।

২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: মূল বেতন দাঁড়াবে ১.৪৪ লাখ টাকা। এর ফলে 'X' ক্যাটাগরির শহরে HRA স্পর্শ করবে ৪৩,২৫০ টাকা, 'Y' ক্যাটাগরিতে ২৮,৮৪০ টাকা এবং 'Z' ক্যাটাগরিতে ১৪,৪২০ টাকা।

কবে এই বৃদ্ধি হাতে পাবেন অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হলেও এখনও বৈঠক চলছে বিভিন্ন শহরে। কদিন আগেই কলকাতায় এই নিয়ে বৈঠক হয়েছে। এখনও অনেক বেতন বৃদ্ধি নিয়ে প্রস্তাব আলোচিত হচ্ছে কর্মী সংগঠনগুলির সঙ্গে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সুপারিশ ঘোষণা করেনি অষ্টম বেতন কমিশন।

আরও পড়ুন : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা